চ্যাম্পিয়নস লিগে আজ রিয়াল-পিএসজিকে কী করতে হবে
· Prothom Alo
২৯ জানুয়ারি কী নাটকই না হয়েছিল বেনফিকা স্টেডিয়ামে। যোগ করা সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষক আনাতলি ত্রুবিনের গোলে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে হিসাব মিলিয়ে নকআউট প্লে-অফ পর্বে জায়গা পেয়ে যায় বেনফিকা।
এরপর ড্রতে প্লে-অফের প্রতিপক্ষ হিসেবে আবারও সেই রিয়ালের সামনেই পড়েছে বেনফিকা। গত সপ্তাহে বেনফিকা স্টেডিয়ামে প্রথম লেগেও নাটক কম হয়নি। ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে জিতেছে রিয়াল। তবে ম্যাচটি ঢাকা পড়েছে বর্ণবাদের অশুভ ছায়ায়। ভিনিসিয়ুস অভিযোগ করেছেন, গোল উদ্যাপনের পর তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। ওই ঘটনায় মিনিট দশেক বন্ধ ছিল খেলা। এরপর উয়েফা তদন্ত কমিটি গঠন করেছে। প্রেসতিয়ান্নিকে আপাতত এক ম্যাচের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
Visit djcc.club for more information.
প্রেসতিয়ান্নিকে ছাড়াই আজ বার্নাব্যুতে খেলতে নামছে বেনফিকা। ‘ট্রিলজি’র শেষ পর্ব আজ কী নাটক উপহার দেবে, কে জানে!
আজ দ্বিতীয় ম্যাচ আছে আরও তিনটি। আতালান্তা মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। জুভেন্টাস আতিথেয়তা দেবে গালাতাসারাইকে। প্যারিসে ফ্রেঞ্চ ডার্বিতে মুখোমুখি হবে পিএসজি ও মোনাকো।
শেষ ষোলোতে জায়গা পেতে কোন দলকে কী করতে হবে
রিয়াল মাদ্রিদ-বেনফিকা
(প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী)• ঘরের মাঠে না হারলেই শেষ ষোলোতে উঠে যাবে রিয়াল।• বেনফিকা ৯০ মিনিটে ১ গোলে এগিয়ে থাকলে ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। এরপরও এই ব্যবধান থাকলে টাইব্রেকার।• প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জয়ের পর ইউরোপীয় প্রতিযোগিতায় ৪০ বারের মধ্যে ৩৮ বারই পরের রাউন্ডে উঠেছে রিয়াল।• ঘরের মাঠে প্রথম লেগে হারের পর আটবারের চেষ্টায় মাত্র একবারই পরের রাউন্ডে উঠেছে বেনফিকা।ভিনিসিয়ুসের একমাত্র গোলে প্রথম লেগটা জিতেছে রিয়াল মাদ্রিদ৮২ ম্যাচের সব কটিতেই জয়! ফুটবল ইতিহাসে এ এক অবিশ্বাস্য রূপকথা
পিএসজি-মোনাকো
(প্রথম লেগে পিএসজি ৩-২ গোলে জয়ী)• ঘরের মাঠে না হারলেই শেষ ষোলোতে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।• মোনাকো ৯০ মিনিটে ১ গোলে এগিয়ে থাকলে ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে। এরপরও এই ব্যবধান থাকলে টাইব্রেকার।• প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে জয়ের পর ২০ বারের মধ্যে ১৯ বারই পরের রাউন্ডে উঠেছে পিএসজি।০–২ গোলে পিছিয়ে পড়েও প্রথম লেগে মোনাকোকে হারায় পিএসজিএআই যেভাবে দখল করে নিচ্ছে খেলার দুনিয়া
জুভেন্টাস-গালাতাসারাই
(প্রথম লেগে গালতাসারাই ৫-২ গোলে জয়ী)• সরাসরি শেষ ষোলোতে উঠতে ৪ গোলের ব্যবধানে জিততে হবে জুভেন্টাসকে।• আজ ৯০ মিনিট শেষে জুভ ৩ গোলে এগিয়ে থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে ম্যাচ। এরপরও এই ব্যবধান থাকলে টাইব্রেকার।• জুভ পরের রাউন্ডে উঠলে বিরল কীর্তিই গড়বে। চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে ৩ বা এর বেশি গোলের ব্যবধানে হারের পর পরের রাউন্ডে ওঠার উদাহরণ মাত্র চারটি।জুভেন্টাসকে ৫–২ গোলে হারিয়েছে গালাতাসারাই
আতালান্তা-ডর্টমুন্ড
(প্রথম লেগে ডর্টমুন্ড ২-০ গোলে জয়ী)• শেষ ষোলোতে উঠতে ৩ গোলের ব্যবধানে জিততে হবে আতালান্তাকে।• ৯০ মিনিট শেষে আতালান্তা ২ গোলে এগিয়ে থাকলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। এরপরও কাউকে আলাদা করা না গেলে টাইব্রেকার।• প্রথম লেগে ২ গোলের ব্যবধানের হারের পর কখনো পরের রাউন্ডে যেতে পারেনি আতালান্তা।২০৩০ বিশ্বকাপ প্রস্তুতিতে কি ৩০ লাখ কুকুর হত্যা করবে মরক্কো