বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
· Prothom Alo

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। শিক্ষার্থীর নাম মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭)। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।
Visit milkshakeslot.online for more information.
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসার একটি কক্ষে থাকতেন। দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে গতকাল সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে মাহমুদার লাশ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল মাহমুদার লাশটি। মাহমুদা কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। পাশের কক্ষে থাকতেন অন্য শিক্ষার্থীরা।
সাতকানিয়া কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারআইনিপ্রক্রিয়া শেষে গতকাল রাতে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ভাটারা থানা-পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মাহমুদার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শরীয়তপুরে নিখোঁজের এক দিন পর বিএনপি কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারসহপাঠীদের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, মাহমুদা হতাশাগ্রস্ত ছিলেন। তিনি হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।
মাহমুদার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা। তাঁর বাবার নাম খোরশেদ আলী।
শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার