৫৮ উদ্যোক্তার ঈদ কালেকশন নিয়ে চলছে 'হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬', থাকছে আকর্ষণীয় সব পুরস্কার

· Prothom Alo

হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬। বাংলাদেশের একমাত্র ফ্যাশন ও লাইফস্টাইল পোর্টাল হাল ফ্যাশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত মেলা শুরু হয়েছে গতকাল ১ মার্চ, রবিবার। চলবে ৩ মার্চ, মঙ্গলবার পর্যন্ত। আয়োজনের পরিসরে আপাত দৃষ্টিতে মেলা মনে হলেও এই আয়োজনে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে প্রথম দিন থেকেই। ধানমন্ডি ২৭ নম্বর রোডের মাইডাস সেন্টার এর ১২ তলার এক্সিবিশন হলে এই আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। দেশের ৫৮ জন অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবারের মেলায় অংশ নিয়েছেন। ফিয়েস্তায় থাকছে তাঁদের জমজমাট ঈদ কালেকশন থেকে উৎসবের ভরপুর কেনাকাটা করার সুযোগ। ফ্যাশন ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ এই স্টেকহোল্ডারদের মূলধারায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই হাল ফ্যাশনের এ উদ্যোগ। আর সেই সঙ্গে এখানে আগত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য এখানে আছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের সুযোগ। চলুন হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তার কিছু ঝলক আর এই বিশেষ আকর্ষণগুলো এক নজরে দেখে নিই।

মেলা জমে উঠেছে প্রথম দিন থেকেইআরামদায়ক ও স্টাইলিশ পোশাকের সমাহার আছে এখানেডাইয়ের কাপড়ের প্রতি আগ্রহী সবাইগয়না নজর কাড়ছে ক্রেতাদেরদিনভর চলছে কেনাকাটাঅনলাইন উদ্যোগগুলোর পণ্য হাতে ধরে, দেখে কেনার সুযোগ আছে এখানেস্টাইলিশ সব শাড়ি পেয়ে যাবেন ঈদ ফিয়েস্তায়ব্যতিক্রমী গয়না টা্নছে সব বয়সী ক্রেতাদেরবিভিন্ন প্রজন্মের মিলনমেলা হয়েছে ঈদ ফিয়েস্তায়ট্রেন্ডি ব্লক ও ডিজিটাল প্রিন্টের প্রতি আগ্রহ আছে সবারপেয়ে যাবেন কাঁসাপিতলের আকর্ষণীয় সামগ্রীজামদানির আবেদন চিরন্তন। সবাই এসে দেখছেন, কেউ কেউ কিনছেনওসব ধরনের পোশাক মিলবে ঈদ ফিয়েস্তায়সেই সঙ্গে বৈচিত্র্যময় গয়নাওআছে ইফতারসহ খাওয়া-দাওয়ার ব্যবস্থাদ্বিতীয় দিন থাকছে ডিজাইনারস’ ডে। তৃতীয় তথা শেষ দিন হচ্ছে ফ্যাশন ইউনিভার্সিটি ডে। দেশের দুই শীর্ষ ফ্যাশন ইউনিভার্সিটি থেকে আসবেন ছাত্র ও শিক্ষকরা। এবারের মেলা বিশেষ আকর্ষণ ফটোবুথ। এখানে ছবি তুলে #haalfashioneidfiesta2026 ও #haalfashionista হ্যাশট্যাগ দিয়ে নিজের ফেসবুক ও ইন্সটাগ্রামে পোস্ট করে আমাদের সঙ্গে লিংক শেয়ার করতে হবে। সেখান থেকে আমরা বেছে নেব ৫ জনকে। তারা উপহার তো পাবেনই। সঙ্গে আরও থাকবে হাল ফ্যাশনে মডেল হওয়ার সুযোগ।ফিয়েস্তায় থাকছে র‍্যাফল ড্র। মাত্র ১ হাজার টাকার কেনাকাটা করলেই পাবেন একটি কুপন। প্রতি ১ হাজারের জন্য থাকছে একেক্টি কুপন। আয়োজনের শেষ দিন র‍্যাফল ড্র এর মাধ্যমে তিনজন বিজয়ী ঘোষিত হবে, হাল ফ্যাশনিস্তা ও র‍্যাফল ড্র বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে পাঁচ তারকা হোটেলের বুফে ডিনারের কাপল কুপনআজ ফিয়েস্তার ২য় দিন। মিস করা যাবে না এই আয়োজন কোনোমতেই।

ছবি: ফ্লোরিডা শুভ্রা রোজারিও ও দীপু মালাকার

Visit aportal.club for more information.

Read full story at source