রাশমিকা–বিজয়ের বিয়েতে এসে নতুন করে আলোচনায়, কে এই তারকাকন্যা

· Prothom Alo

৪ মার্চ হায়দরাবাদে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিবাহোত্তর সংবর্ধনায় এসে নতুন করে আলোচনায় এক তারকাকন্যা। অনুষ্ঠানে অনেক তারকা থাকলেও আলাদাভাবে নজর কেড়েছে সে। কে এই তারকাকন্যা? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ইন্ডিয়া টুডে অবলম্বনে—

Visit milkshakeslot.com for more information.

এই তারকাকন্যা আর কেউ নয়, মহেশ বাবু ও নম্রতা শিরোদকরের কন্যা সিতারা। মহেশ বাবু ও নম্রতা শিরোদকরের বিয়ে হয় ২০০৫ সালে। তাঁদের দুই সন্তান—ছেলে গৌতম ও মেয়ে সিতারা। বর্তমানে ১৪ বছর বয়সী সিতারা ছোটবেলা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। তার সরলতা ও প্রতিভা ভক্তদের আকর্ষণ করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেপ্রায়ই নাচের ভিডিও বা পরিবারের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সিতারার। বিশেষ করে বাবার সঙ্গে তার সম্পর্ক ভক্তদের কাছে খুবই প্রিয়। বিভিন্ন সাক্ষাৎকারে মহেশ বাবুও মেয়ের প্রতি নিজের ভালোবাসার কথা বারবার উল্লেখ করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অল্প বয়সেই অভিনয়জগতে পা রেখেছে সিতারা। সে বাবার সিনেমা ‘সারকারু বারি পাতা’য় দর্শকদের নজর কেড়েছিল। ছবিটি মুক্তির পর বক্স অফিসে সফলতা পায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সিতারা বর্তমানে হায়দরাবাদে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি সে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে। অভিনয়ের দক্ষতা বাড়াতে লন্ডনে অভিনয় কোর্সের পরীক্ষাও দিয়েছে বলে জানা গেছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে মাত্র ১২ বছর বয়সে একটি নামী গয়নার ব্র্যান্ডের প্রচার-মুখ হয়েছে সিতারা। জীবনের প্রথম কাজ, এর জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছে এই তারকাকন্যা। তবে এত টাকা সিতারা খরচ করল কীভাবে? অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেজীবনের প্রথম উপার্জনের টাকাটা দান করেছে স্বেচ্ছাসেবী সংস্থাকে। এই টাকা খরচ হবে সমাজের দুস্থ মানুষদের কল্যাণে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেরাশমিকা–বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় তারার মেলা, রইল ১২টি ছবিসিতারা এখন অভিনয় ক্যারিয়ারের জন্য নিজেকে তৈরি করছে। কে জানে, হয়তো কয়েক বছরের মধ্যেই দক্ষিণ ভারতীয় সিনেমা পাবে নতুন এক তারকাকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেনিউইয়র্কের টাইম স্কয়ারের বিলবোর্ডে দেখা যায় মহেশ-কন্যাকে। তার পর থেকে শুভেচ্ছায় ভাসছে তারকাকন্যা। সিতারাই প্রথম, যাকে মাত্র ১১ বছর বয়সে দেখা গেছে ওই বিলবোর্ডে। মেয়ের ছবি পোস্ট করে গর্বিত বাবা মহেশ লেখেন, ‘তুমি টাইম স্কয়ারের ঔজ্জ্বল্য বাড়িয়েছ। এভাবেই নিজের দীপ্তি ছড়াতে থাকো।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source