ছবিতে গণিত উৎসব
· Prothom Alo
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে চলছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬’। আজ শনিবার সকাল ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে। উৎসবে তোলা ছবি নিয়ে এ ছবির গল্প-
Visit lej.life for more information.
দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীরা নিবন্ধন করছে উৎসবে এক খুদে শিক্ষার্থীর বুকে ব্যাজ ও মাথায় জাতীয় পতাকার ব্যান্ড পরিয়ে দিচ্ছেন অভিভাবকেরা খুদে শিক্ষার্থীকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন এক অভিভাবক খুদে শিক্ষার্থীর মাথায় জাতীয় পতাকার ব্যান্ড পরিয়ে দিচ্ছেন তিনি উদ্বোধনী আয়োজনে বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা উৎসবে অংশ নিয়েছে হলুদ টি-শার্ট পরে এসেছে শিক্ষার্থীরা বেলুন উড়িয়ে জাতীয় গণিত উৎসবের উদ্বোধন করা হয় উৎসব প্রাঙ্গণে প্রথমা প্রকাশনের বইয়ের স্টলে ক্রেতাদের ভিড় উৎসবে গণিতের লড়াইয়ে শিক্ষার্থীরা গভীর মনোযোগে গণিতের জটিল হিসাব মেলাচ্ছে এই খুদে শিক্ষার্থী গণিতের হিসাব মেলাতে মগ্ন সে ভেতরে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের অপেক্ষা