কাতারে কাতারে ইফতার, মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদে উৎসবমুখর রমজান
· Prothom Alo

পবিত্র রমজান মাস এলেই প্রবাসে এক অনন্য আবহের সৃষ্টি হয়। আর সেই আবহের অন্যতম কেন্দ্র মাদ্রিদের বায়তুল মোকাররম জামে মসজিদ। প্রতিদিন সূর্যাস্তের আগে থেকেই মসজিদ প্রাঙ্গণে জমতে শুরু করে মুসল্লিদের ভিড়। কাতারে কাতারে বসে ইফতার—দৃশ্যটি যেন এক অপূর্ব মিলনমেলা।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
ইফতার মাহফিলকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ভাষা, দেশ ও সংস্কৃতির মানুষ এক কাতারে বসে খেজুর ও পানির মাধ্যমে রোজা ভাঙেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মরক্কো, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের মুসলমানরা এখানে মিলিত হন এক অভিন্ন বিশ্বাসের বন্ধনে।
Visit asg-reflektory.pl for more information.
দূর দেশে রোজা–ইফতার–তারাবিহ যেমনইফতারের প্লেটে থাকে খেজুর, নানা রকম ফল, মুরগির পিস, সিঙারা, সমুচা, দই, রুটি, পরোটা ইত্যাদি। প্রতিদিন ভিন্ন ভিন্নভাবে সাজানো হয় ইফতারের আয়োজন। রমজানের ৩০ দিনই ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন এই ইফতারের আয়োজন করে থাকে।
প্রতিদিন প্রায় ৬৫০ থেকে ৭০০ মুসল্লি সম্মিলিত ইফতারে অংশ নেন। ইফতার আয়োজনের দায়িত্ব পালন করেন ইসলামপ্রেমী একদল তরুণ স্বেচ্ছাসেবক।
জাপানে পবিত্র মাহে রমজান এবং ঈদের আনন্দ