‘জ্যাবস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

· Prothom Alo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জ্যাবসের নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক আইরিন আখতার।

Visit forestarrow.rest for more information.

আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সাদিয়া শারমিনকে সহসভাপতি এবং সাগর হাসনাতকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।

নবগঠিত এই কমিটি আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে।

Read full story at source