দ্বিতীয় লেগে আজ কোন দলের কী সমীকরণ

· Prothom Alo

চ্যাম্পিয়নস লিগের রাত আজ। শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ চারটি ম্যাচ। যার অর্থ, চারটি দলের বিদায়ঘণ্টা বাজবে আজ। অন্য চারটি দল ইউরোপীয় মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ের অভিযানে টিকে থাকবে। আজ বেশির ভাগ ফুটবল–ভক্তের চোখ থাকবে ইতিহাদে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচের দিকে। বার্নাব্যুতে প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে রিয়াল। এ ব্যবধান ঘুচিয়ে পেপ গার্দিওলার সিটি কোয়ার্টার ফাইনালে উঠে গেলে বড় ঘটনাই হবে।

Visit arroznegro.club for more information.

আজকের চার ম্যাচে কোন দলকে কী করতে হবে…

স্পোর্তিং-বোডো/গ্লিমট, লিসবন, রাত ১১-৪৫ মি.

• এবারের বিস্ময় নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিমট ঘরের মাঠে প্রথম লেগটা জিতেছে ৩-০ গোলে। আজ পর্তুগালের লিসবনে ২ গোলের ব্যবধানে হেরে গেলেও কোয়ার্টার ফাইনাল উঠবে দলটি। টাইব্রেকার ছাড়াই শেষ আটে উঠতে স্পোর্তিংকে জিততে হবে ৪ গোলে। স্পোর্তিং ৩-০, ৪-১ বা এ রকম ৩ গোলের ব্যবধানে নির্ধারিত সময় শেষ করলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। এরপরও দুই দলকে আলাদা করা না গেলে টাইব্রেকার।• এর আগে একবার ৩ গোলের ব্যবধান ঘুচিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় পরের রাউন্ডে উঠেছে স্পোর্তিং। ১৯৬৩-৬৪ মৌসুমে কাপ উইনার্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে ৫-০ গোলে জেতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পোর্তিং।

চেলসি-পিএসজি, লন্ডন, রাত ২টা

• ঘরের মাঠে প্রথম লেগে ৫-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ইংলিশ ক্লাব চেলসিকে তাই ৩ গোলের ব্যবধানটা ঘোচাতে হবে আগে, জিততে হবে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে।• স্ট্যামফোর্ড ব্রিজে খেলা সর্বশেষ ম্যাচে জিতেছিল পিএসজিও। ২০১৫-১৬ মৌসুমে শেষ ষোলোতেই প্যারিসে ও লন্ডনে, দুই লেগেই ২-১ ব্যবধানে জিতেছিল পিএসজি।• ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে ঘরের মাঠে খেলা সর্বশেষ ১১ ম্যাচের ফল আশা দেখাচ্ছে চেলসিকে। ওই ১১ ম্যাচে মাত্র ১ বার হেরেছে চেলসি, জিতেছে ৭টিতে।
প্রথম লেগে চেলসিকে ৫–২ গোলে হারিয়েছে পিএসজি

ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার, রাত ২টা

• প্রথম লেগটা ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। তাই সিটিকে আজ ৪ গোলের ব্যবধানে জিততে হবে। ৯০ মিনিট শেষে সিটি ৩ গোলে এগিয়ে থাকলে অতিরিক্ত সময়। এরপরও ব্যবধান বাড়াতে না পারলে টাইব্রেকার।• এর আগে ইউরোপে একবারই প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে সিটি। ২০১৭-১৮ মৌসুমে কোয়ার্টার লিভারপুলের কাছে ঘরের মাঠেও হেরে যায় ক্লাবটি।• চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে ৩ গোলে জয়ের পর কখনো বাদ পড়েনি রিয়াল।• শেষ ষোলোতে ১৫ বার খেলে ১৩ বারই কোয়ার্টার ফাইনালে উঠেছে টুর্নামেন্টের ১৫ বারের চ্যাম্পিয়নরা।
রিয়াল ৫০ বার ঘুরে দাঁড়িয়েছে, সিটি কি পারবে না—প্রশ্ন গার্দিওলার

আর্সেনাল-লেভারকুসেন, লন্ডন, রাত ২টা

• জার্মানিতে প্রথম লেগটা ১-১ গোলে ড্র হয়েছে, যার অর্থ লন্ডনে আজ যারা জিতবে, তারাই শেষ আটে। আজও ড্র হলে টাইব্রেকার।• লেভারকুসেন ইউরোপে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে পাঁচবার দুই লেগের ম্যাচ খেলে চারবার পরের রাউন্ডে উঠেছে।• আর্সেনাল জার্মান ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ পাঁচবারই দুই লেগের ম্যাচ খেলে বিদায় নিয়েছে। পাঁচবারই প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ।• ঘরের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বশেষ ২২ ম্যাচে মাত্র একবার হেরেছে আর্সেনাল, জিতেছে ১৬টিতে।
ঘরের মাঠে প্রথম লেগে আর্সেনালের সঙ্গে ড্র করেছে বায়ার লেভারকুসেনআর্সেনালকে এগিয়ে দিচ্ছে সিটি, বাড়ছে বার্সা–রিয়াল উত্তাপ

Read full story at source