ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর, সাধারণ সম্পাদক লিটন

· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের মো. মানজুর হোছাঈন এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। বেলা ১১টা ৫০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত। পরে গণনা শেষে বেলা তিনটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ডুজার সাবেক সভাপতি এবং গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফজল মীর।

Visit milkshakeslot.online for more information.

এবারের নির্বাচনে ৯টি পদের বিপরীতে ভোট গ্রহণ হয়। সমিতির মোট ৪১ জন ভোটারের মধ্যে ৩১ জন সরাসরি ও ১০ জন ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেন।

সভাপতি পদে মো. মানজুর হোছাঈন ৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

কমিটির অন্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে মাহাথির মোহাম্মদ (দ্য ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর) ও অর্থ সম্পাদক পদে নাইমুর রহমান ইমন (দ্য ডেইলি অবজারভার)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. বোরহান উদ্দিন (চ্যানেল টুয়েন্টিফোর), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ)।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুর রহমান। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন ডুজার বিদায়ী সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান।

Read full story at source