আতলেতিকো ছেড়ে মেসির প্রতিবেশী ও প্রতিপক্ষ হচ্ছেন গ্রিজমান
· Prothom Alo

ইউরোপীয় ফুটবলের গ্ল্যামার আর আভিজাত্য ছেড়ে এবার আটলান্টিকের ওপারে পাড়ি জমাচ্ছেন আঁতোয়ান গ্রিজমান। গন্তব্য—যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। লিওনেল মেসি, টমাস মুলার, সন হিউং-মিনদের মিছিলে এবার যোগ দিচ্ছেন এ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। একসময়ের বার্সেলোনা সতীর্থ মেসি যেখানে ইন্টার মায়ামির হয়ে বিপ্লব ঘটাচ্ছেন, গ্রিজমান সেখানে বেছে নিলেন ফ্লোরিডারই আরেক ক্লাব অরল্যান্ডো সিটিকে।
Visit h-doctor.club for more information.
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, অরল্যান্ডো সিটির সঙ্গে গ্রিজমানের চুক্তি এখন স্রেফ সময়ের ব্যাপার। আতলেতিকো মাদ্রিদের অনুমতি নিয়ে দুই দিনের ছুটিতে গ্রিজমান এখন ফ্লোরিডায়। সব ঠিক থাকলে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত অরল্যান্ডোর বেগুনি জার্সিতে দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকছে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ।
Antoine Griezmann, expected to sign a TWO year deal at Orlando City.
— Fabrizio Romano (@FabrizioRomano) March 23, 2026
Orlando City will offer Griezmann their number 7️⃣ shirt, Antoine can sign the contract already this week.
Coming to the MLS. ⭐️ pic.twitter.com/bmzmsFjKxe
গ্রিজমান বরাবরই মার্কিন সংস্কৃতি আর বাস্কেটবলের (এনবিএ) দারুণ ভক্ত। অবসরে প্রায়ই তাঁকে এনবিএর গ্যালারিতে দেখা যায়। এবার নিজেই সম্ভবত তাঁর ফুটবল ক্যারিয়ারের শেষ অঙ্কটা মার্কিন মুলুকেই লিখতে চাইলেন। কিংবা ৩৪ বছর বয়সে এসে ইউরোপের কঠিন লড়াই ছেড়ে একটু স্বস্তির নিশ্বাস নিতে চাইছেন এই ফরাসি ফরোয়ার্ড।
আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা সিটিরঅরল্যান্ডো সিটি চেয়েছিল এমএলএসের ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই তাঁকে দলে অন্তর্ভুক্ত করতে। কিন্তু আতলেতিকোর হয়ে ৪৮৮ ম্যাচে ২১১ গোল করা এই কিংবদন্তি এখনই ক্লাব ছাড়তে রাজি হননি। কারণটা পরিষ্কার—আতলেতিকোর হয়ে এখনো কোপা দেল রে জেতা হয়নি তাঁর। আগামী ১৮ এপ্রিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফাইনাল। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে লড়াইটাও শেষ করতে চান তিনি। রাজকীয় বিদায়ের এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!
মাদ্রিদ ডার্বিতে গতকাল রাতে মাঠে নেমেছিলেন গ্রিজমানলিগে অরল্যান্ডো সিটির অবস্থা এখন বেশ নাজুক। প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। বরখাস্ত করা হয়েছে দীর্ঘদিনের কোচ অস্কার পারেজাকে। তরুণ ব্রাজিলিয়ান প্রতিভাদের নিয়ে দল গড়লেও অভিজ্ঞতার অভাবে ধুঁকছে ‘দ্য লায়নস’রা। অতীতে কাকা কিংবা নানিদের মতো তারকাদের ভিড়িয়ে চমক দেওয়া অরল্যান্ডো এখন গ্রিজমানের মধ্যেই তাঁদের পুনর্জন্ম দেখছে। ক্লাবের ৭ নম্বর জার্সিটা তাঁর জন্যই তুলে রাখা হয়েছে।
রিয়াল সভাপতিকে জোড়া গোল উপহার ভিনির