কক্সবাজার সৈকতের ঝাউবাগানে পড়ে ছিল নবজাতকের মরদেহ
· Prothom Alo

কক্সবাজার সমুদ্রসৈকত–সংলগ্ন ঝাউবাগানের ভেতরে কবিতা চত্বর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহটি কে ফেলে গেছে, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। নবজাতকটি কয়েক দিন বয়সী হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে ঝাউবাগানের ভেতরে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
Visit newssport.cv for more information.
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, ঝাউবাগানের ভেতরে রাতে কে বা কারা নবজাতকটিকে রেখে গেছেন। কারা এ কাজ করেছে, তার অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।