শাকিব খানের ‘রকস্টার’–এ পান্থ কানাই—অভিনয় না গান, আসল সারপ্রাইজ কী?

· Prothom Alo

দেশের প্রেক্ষাগৃহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এরই মধ্যে বিরতি না নিয়েই পরবর্তী ঈদুল আজহাকে সামনে রেখে নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু করেছেন তিনি। বর্তমানে মালয়েশিয়ায় চলছে ছবিটির শুটিং, আর গতকালই প্রকাশিত হয়েছে বহুল আলোচিত এই সিনেমার ফার্স্টলুক পোস্টার।

Visit betsport.cv for more information.

নতুন এই সিনেমা ঘিরে যুক্ত হচ্ছে নতুন চমকও। শোনা যাচ্ছে, ‘রকস্টার’-এ কাজ করছেন সংগীতশিল্পী পান্থ কানাই। অভিনয় না ছবিতে গান থাকবে এই শিল্পীর? পান্থ কানাই নিশ্চিত করলেন, দুই ভূমিকায় থাকবেন তিনি। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুটিংয়ে যোগ দেবেন তিনি। এরই মধ্যে পরিচালক আজমান রুশোর কাছ থেকে নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত ধারণাও নিয়ে ফেলেছেন।

শাকিব খান

আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপকালে পান্থ কানাই জানান, সিনেমাটিতে তাঁর চরিত্রও একজন রকস্টারের। তবে চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি। তাঁর ভাষায়, ‘এটা আপাতত চমক হিসেবেই থাকুক। তবে আমার যতগুলো দৃশ্য আছে, সেগুলো শাকিব খানের সঙ্গেই—এটা আমার জন্য ভীষণ আনন্দের।’

৭ মিনিটে ২ হাজার রিঅ্যাক্ট! জন্মদিনে চমকে দিলেন শাকিব খান

শুধু অভিনয় নয়, এই সিনেমায় একটি গানে কণ্ঠও দিচ্ছেন পান্থ কানাই। গানটির সংগীত পরিচালনা করছেন ইমন চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আগেও শাকিব ভাইয়ের সিনেমায় গান গেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো থাকেনি। সেটা নিয়ে আক্ষেপ ছিল। এবার একসঙ্গে অভিনয় আর গান—দুটোই করতে পারছি, এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

‘রকস্টার’ লুকে শাকিব খান

শাকিব খানকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শিল্পী। তাঁর মতে, ‘কোনো ধরনের সন্দেহ ছাড়াই বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। তিনি আমাদের দেশের একমাত্র মেগাস্টার। এই পর্যায়ে আসার পেছনে তাঁর এমন একটা জার্নি রয়েছে, যা সবার জন্যই অনুপ্রেরণার। দেশের সিনেমার সবচেয়ে বড় এই তারকার সঙ্গে পর্দা ভাগাভাগি করার অভিজ্ঞতা নিশ্চয় দারুণ কিছু হবে।’

‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আজমান রুশো, যিনি এর আগে বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

মালয়েশিয়ায় ‘রকস্টার’ সেটে জন্মদিন উদ্‌যাপন করলেন শাকিব খানপান্থ কানাই

অন্যদিকে ঈদের আগেই প্রকাশ পেয়েছে পান্থ কানাইয়ের নতুন গান ‘আবার চুমকি’। গানটির কথা লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান, আর সংগীত পরিচালনা করেছেন বিবেক। তানিম রহমান অংশুর নির্মাণে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওটিতে ষাট-সত্তর দশকের আবহ তুলে ধরা হয়েছে, যেখানে পুরোনো বাংলা সিনেমার নস্টালজিয়া নতুনভাবে ফুটে উঠেছে।

পান্থ কানাই এর আগে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ সিনেমায় অভিনয় করেছিলেন। নতুন এই সিনেমা ‘রকস্টার’-এ তাঁর অংশগ্রহণ দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Read full story at source