ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

· Prothom Alo

ইসরায়েল ও কুয়েতে স্থানীয় সময় রোববার ভোরে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ইরান।

এ হামলার এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় দেশটির ওপর চরম বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ার করেন তিনি।

Visit afsport.lat for more information.

কুয়েত ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের সর্বশেষ হামলার জবাব দিচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। চলমান এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির অনেক শীর্ষস্থানীয় বেসামরিক–সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানও পাল্টা জবাব দিচ্ছে।

এক মাসের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে।

তেল–গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর ইরানি বাহিনী কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

পাশাপাশি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর যেসব অর্থনৈতিক লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট বলে তেহরান মনে করছে, সেগুলোতেও হামলা চালাচ্ছে ইরান।

তবে এ ধরনের হামলা একতরফা নয়; উল্টো দিক থেকেও পাল্টা আঘাত আসছে। ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

ইরানে ২ যুদ্ধবিমান হারিয়ে আরও চাপে ডোনাল্ড ট্রাম্প

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মনে আছে, আমি যখন ইরানকে চুক্তি করতে বা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিন সময় দিয়েছিলাম, ...সময় ফুরিয়ে আসছে—৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর চরম বিপর্যয় নেমে আসবে।

এখানে ট্রাম্প গত ২৬ মার্চ ইরানকে দেওয়া তাঁর আলটিমেটামের কথাই উল্লেখ করেন।

ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ট্রাম্পের হুমকিকে ‘অসহায়, আতঙ্কিত, ভারসাম্যহীন ও নির্বোধ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন ইরানি জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি।

ট্রাম্পের হুমকির সুরে জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি পাল্টা হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘নরকের দরজা আপনার জন্য খুলে যাবে।’

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কৃতিত্ব নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে দিচ্ছে ইরান

ট্রাম্প পরে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে লেখা রয়েছে, ‘ইরানের অনেক সামরিক নেতা...তেহরানে চালানো এই বড় হামলায় নিহত হয়েছেন। পাশাপাশি আরও অনেক কিছু হয়েছে।’

তবে ভিডিওতে দেখানো হামলাটি ঠিক কবে ও কখন হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প।

‘ইরানি হেফাজতের চেয়ে ট্রাম্পের অধীনে আপনার ছেলেরা বেশি বিপদে ’: নিখোঁজ পাইলট নিয়ে মার্কিন নারীকে ইরান

Read full story at source