গণতান্ত্রিক বসন্তের ধারণা

· Prothom Alo

বহুদিন ধরে যাপিত এই বসন্তকালকে নিয়া

ঋতুস্রাবের মতো তোমার কি একঘেয়েমি লাগে না!

Visit grenadier.co.za for more information.

এই কথা আমাকে আজ জিজ্ঞেস করল হিয়া।

বহুবছর ধরে একই রকম হু হু করা হাওয়া

এমন হাওয়ার ভেতর হৃদয় কি অসহ্য জাগে না!

বছর বছর ধরে একই প্রণয়ের গান গাওয়া।

সেই একই মগডালে কোকিলের কুহু কুহু রব

অন্যকে তুচ্ছ করে ফাল্গুন-চৈত্রকে ঋতুরাজ বলা!

ভেবে দেখো প্রকারান্তরে এ–ও এক ধরনের মব।

আমি ভুলে যেতে চাই তাহার আসার ধারণা

তার দরজা শুধু ফাল্গুন-চৈত্রেই খোলা রাখতে হবে?

তুমি কেন সকল মাসেই আসতে পার না!

Read full story at source