চিঠি লিখতে পছন্দ করি
· Prothom Alo

প্রিয় প্রিয় কিআ,
তুমি কেমন আছ? দুবার প্রিয় বলার কারণ হলো, যেকোনো বইয়ের চেয়ে তোমাকে পড়তে খুউউব ভালো লাগে আমার। ফেব্রুয়ারির ২ তারিখে আমার জন্মদিন ছিল। আর জন্মদিনে এত মজা হয়েছে, যা বলে শেষ করা যাবে না। এবার আমি ঢাকায় জন্মদিন পালন করেছি, তা-ও আবার আত্মীয়দের সঙ্গে। এবারের সংখ্যায় কমিকসগুলো আমার খুবই ভালো লেগেছে। জানো! আমি বই পড়তে খুব পছন্দ করি। তাই এবার আমি বাবাকে বইমেলা থেকে অনেকগুলো বই আনার জন্য লিস্ট করে দিয়েছি। মোট ২৬টি বই। আমি আবার চিঠি লিখতেও পছন্দ করি। মাঝেমধ্যে আমার বান্ধবীদের কাছে চিঠি লিখি। এই চিঠি লেখার প্রথাটি পুরোনো হলেও মনের ভাব খুব আন্তরিকতার সঙ্গে প্রকাশ করা যায়।
Visit saltysenoritaaz.org for more information.
এটা তোমার কাছে আমার লেখা দ্বিতীয় চিঠি। প্রথম চিঠি ছাপাওনি দেখে কষ্ট লেগেছিল; কিন্তু আমি তা মেনে নিয়েছি। তোমার কাছে একটি আবদার আছে, তা হলো, তুমি একটু বেশি করে কৌতুক খাবে। তাহলে তুমি আরও হাসিখুশি থাকতে পারবে। আরেকটা কথা, তুমি বেশ কিছুদিন নতুন ধারাবাহিক উপন্যাস দিচ্ছ না। এবার কিন্তু দিতেই হবে! চিঠি পড়ে নিশ্চয়ই বুঝতে পারছ আমি বেশি বকবক করি। কিন্তু প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে একটু-আধটু বকবক করতেই হয়। কী বলো?
সারিয়া ইসলাম
সপ্তম শ্রেণি, বিয়াম মডেল স্কুল এবং কলেজ, বগুড়া
কিআ: ধন্যবাদ সারিয়া। আশা করি এ সংখ্যার কমিকসগুলো তোমার ভালো লাগবে। আর ঈদ উপলক্ষে এবার কিছু কৌতুক খেয়েছি। পড়ে দেখো। ভালো থেকো।
আর্টেমিস–২ মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরবেন যেভাবে