দেশে দক্ষ মানবসম্পদের অভাবে বিদেশিরা চাকরি করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

· Prothom Alo

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Visit asg-reflektory.pl for more information.

আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আয়োজিত ‘স্কিল ইস দ্য ফিউচার: ইয়ুথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ‘আমাদের দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এ কারণে বিদেশিরা আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন ও ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ভিকারুননিসায় অফলাইন-অনলাইন ক্লাস চালু

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া এসব উদ্ভাবনী প্রকল্প বাজারজাত করার ক্ষেত্রেও সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার শুরু থেকেই দক্ষতাভিত্তিক সংস্কৃতি ও সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শিক্ষা হবে ক্যারিয়ারভিত্তিক। শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর সময় ও সম্পদ ব্যয় করে পড়াশোনা করে। এর বিনিময়ে তাদের প্রাপ্তি হতে হবে একটি সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার। আর এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতার।’ তিনি বলেন, ‘আমাদের দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এ কারণে বিদেশিরা আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুল থেকেই আমরা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিষয়ে মাইন্ডসেট তৈরি করতে চাই।’ তিনি বলেন, ‘আমাদের সরকার জবাবদিহির সরকার। নির্বাচনের সময় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়বই, ইনশা আল্লাহ।’

চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সবুর খান।

বিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনগুলো

Read full story at source