স্থাপত্য শিক্ষার্থীদের পুরস্কৃত করল বার্জার ও খুলনা বিশ্ববিদ্যালয়
· Prothom Alo
বার্জার পেইন্টস বাংলাদেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বার্জার পেইন্টস।
Visit sport-tr.bet for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আয়োজনে একসঙ্গে পাঁচটি একাডেমিক সেশনের শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম এবং বার্জার পেইন্টস বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মহসিন হাবিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান রুমানা আসাদ, বার্জার পেইন্টস বাংলাদেশের প্রধান ব্যবসায় কর্মকর্তা এ কে এম সাদেক নেওয়াজ, প্রধান বিপণন কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক শাব্বির আহমেদসহ বার্জার পেইন্টসের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
২০১১ সালে আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত এই কর্মসূচির আওতায় ৭৭ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।