ঝলমলে কাতান গাউন আর জমকালো জ্যাকেটে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ভাবনার রেড কার্পেট লুক
· Prothom Alo

মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৪৮তম আসরে নিজের 'কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস' সিনেমা নিয়ে গিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এখানে আর্টকোর সেকশনে অফিসিয়ালি মনোনীত হয়েছে নির্মাতা আসিফ ইসলামের এই সিনেমা। নিজের অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে দেশি ফ্যাশন্কেও বিশ্বের সামনে তুলে ধরতে সচেষ্ট ভাবনা। রেড কার্পেট লুকে তিনি পরেছেন ডিজাইনার তন্বী কবিরের ঝলমলে কাতান গাউন আর জমকালো জ্যাকেট। পুরো অনসম্বল ও জুয়েলারিই এই ডিজাইনারের তৈরি।
কাতান মানেই গর্জিয়াস কিছু। রেড কার্পেট লুকে তাই এর তুলনা হয়নাআর আপনি যদি তা অভিনেত্রী ভাবনার মতো সগর্বে ক্যারি করতে পারেন তাহলে তো কথাই নেই ঝলমলে সোনালি গাউনে কাতানের আদি মোটিফের নকশাক্লিন সিলোয়েটের গাউনে ওপর থেকে সোনালি নেমে পরিণত হয়েছে কালো জমকালো চওড়া বর্ডারেএজন্যই তন্বী এই গাউনের নাম দিয়েছেন মিডনাইট টু সানরাইজঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফেই বোনা হয়েছে এই ফেব্রিক করসেট গাউনের সঙ্গে ভাবনা পরেছেন ম্যাচিং জ্যাকেটগাউন-জ্যাকেট অনসম্বলের মতোই ঝলমল করছেন এই অভিনেত্রী রেড কার্পেটেওপএন কেইপ টাইপ স্লিভস দেখা যাচ্ছে। নজর কাড়ছে পয়েন্টেড শুজ হাতে ও কানে ক্যানভাস-এর স্টেটমেন্ট গয়না পরেছেন ভাবনা। ন্যুড গোলাপি লিপস আর আপডু হেয়ারস্টাইল দেখা যাচ্ছে। সব মিলিয়ে একেবারে প্রিন্সেস ভাইব দিচ্ছেন এই সুন্দরী অভিনেত্রীছবি: আশনা হাবিব ভাবনা
Visit asg-reflektory.pl for more information.
পোশাক ও গয়না: তন্বী কবির