আমি এখনো ঘোরের মধ্যেই আছি
· Prothom Alo

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করে আলোচনায় নাজিফা তুষি। সিনেমাটিসহ আগামী পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা রইদ নিয়ে গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা বলেছেন মকফুল হোসেন
Visit extonnews.click for more information.
পয়লা বৈশাখ কেমন কাটল?
নাজিফা তুষি: এবারের বৈশাখ খুবই ভালো কেটেছে। মাঝে আমাদের বৈশাখ কেমন যেন হয়ে গিয়েছিল, তবে এবারের বৈশাখ অনেকটা মুখর ছিল। আমার খুব ভালো লেগেছে। আমি বৈশাখী শোভাযাত্রায় যাওয়ার পাশাপাশি রাতের বেলা চারুকলায় গিয়েছি। আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব আছে, ওদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া, গান গাওয়ার মুহূর্তটা আনন্দের ছিল। এই বৈশাখে রইদ সিনেমার গান এসেছে। গানটা নিয়ে একধরনের এক্সাইটমেন্ট ছিল।
নাজিফা তুষি‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটি কেমন লেগেছে?
নাজিফা তুষি: ব্যক্তিগতভাবে গানটা আমার খুব পছন্দের। এটা প্রকাশের আগে থেকেই শুনছি। গানটা কবে বের হবে, সেটার জন্য অপেক্ষা করছিলাম। গানটা এখনকার সময়ের মতো নয়। এখন একটা গান হিট হওয়া মানে ধুমধাড়াক্কা, অনেক বিট থাকবে, এই গান এ রকম নয়। এটা নিবিড় হয়ে যাওয়ার মতো অনুভূতি দেয়। অনেক সিনেমা দেখে যেমন শরীর-মনে একটা রেশ থেকে যায়, গানটাও তেমন। আপনি গানের মধ্যে ডুবে যাওয়ার মতো অনুভূতি পাবেন। আর এটা একটা ঘোরের মতো বারবার শুনতে ইচ্ছা করে। আমি এখনো ঘোরের মধ্যেই আছি।
নাজিফা তুষিসহজিয়ার গানে বরাবরই একধরনের ঘোর থাকে। ‘ছোট পাখি’ গানটিও ঘোরলাগা...
নাজিফা তুষি: ‘ছোট পাখি’ আমার খুব প্রিয় গান। (রাজীব আহমেদ) রাজু ভাইয়ের গলা আমার অনেক পছন্দ। শুটিং শেষ করে একদিন রাজু ভাই অফিসে এলেন, খালি গলায় ‘রইদে আইলা গা জুড়াইতে’ গেয়ে শোনালেন। তখন শুনে আমার এত ভালো লাগে। আমার কাছে মনে হয়, গান এমন হওয়া উচিত, যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, খালি গলায়ও ভালো লাগে। গানটা ঠিক তেমন। গানের ভিডিওটা সুন্দর করে বানানো হয়েছে।
গানের ভিডিওতে ‘রইদ’-এ আপনাদের চরিত্র নিয়েও খানিকটা ধারণা পাওয়া যাচ্ছে...
নাজিফা তুষি: হ্যাঁ, তবে এটা একদম ওই রকম ‘মাসালা’ সিনেমা নয়। হাওয়ার মতো যদি কেউ আশা করেন, আমি বলব, এটা একটু বেশি ‘ফিল’ করার মতো সিনেমা। এখানে প্রতিটা অনুভূতির আলাদা সৌন্দর্য আছে, যেমন লাল রঙের সৌন্দর্য আছে, সবুজ রঙের আলাদা সৌন্দর্য আছে। এটা একটু থেমে গিয়ে দেখার মতো সিনেমা। গভীর অনুভূতির সিনেমা। গানগুলোও সে রকম, পুরো মুড আর টেক্সচার সেভাবেই তৈরি।
নাজিফা তুষিঈদে আপনার ‘প্রেশার কুকার’ মুক্তি পেয়েছে, এটি বাদে ঈদের কোন সিনেমা দেখলেন?
নাজিফা তুষি: সত্যি কথা বলতে, আমি খুব ব্যস্ত সময় পার করছি। একটি সিনেমার শুটিং করছি, তবে সিনেমাটি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি প্রেশার কুকার সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছি। ঈদের সিনেমার দেখার চেষ্টা করেছি, শুরুতে টিকিটও পাইনি। এখন একটু সময় করে দেখব। বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস, প্রিন্স—যা আছে, সব সিনেমাই দেখার ইচ্ছা আছে।
সিনেমাটিতে আপনার অভিনয়ের প্রশংসা করেছেন অপি করিম।
নাজিফা তুষি: বিষয়টা খুবই ইনস্পায়ারিং। আমরা ওনার কাজ দেখে বড় হয়েছি। লাক্স চ্যানেল আই সুপারস্টারে উনি আমার জাজ ছিলেন। তখন উনি আমাকে বলেছিলেন, আমার সঙ্গে অভিনয় করতে চান। ওই কথাটা আমি এখনো মনে রেখেছি। এখন ১০ বছর পর এসে, ওনার মতো একজন মেধাবী মানুষ যখন আমার কাজ নিয়ে লিখেন, এটা আমার জন্য অনেক বড় সম্মান। এটা অ্যাওয়ার্ডের মতোই। মানুষের ভালোবাসা, দর্শক, সহকর্মী, সিনিয়রদের স্বীকৃতি—এটাই আসল শক্তি দেয়।
নিশো, মেহজাবীন থেকে তুষি—ঈদে কে কোন সিনেমা দেখবেনঅপি করিমের সঙ্গে আপনার কোনো কাজ হয়েছে?
নাজিফা তুষি: না হয়নি, তবে অবশ্যই করতে চাই।
নাজিফা তুষি‘প্রেশার কুকার’-এ কখনো পারলারকর্মী, কখনো প্রেমিকা, কখনো মা—একই চরিত্রে নানা আঙ্গিকে দেখা গেছে আপনাকে। নিজেকে কীভাবে মানিয়ে নিলেন?
নাজিফা তুষি: আমরা প্রায় দুই মাস প্রিপারেশন নিয়েছি। (রায়হান) রাফীর সঙ্গে আগেও কাজ ছিল, তাই একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। এই সিনেমায় আমি শুধু অভিনয়ই নয়, ক্রিয়েটিভ অনেক জায়গায় যুক্ত ছিলাম। অল্প সময় পেলেও আমরা ভালোভাবে কাজটা করতে পেরেছি। পুরো টিম একে অন্যকে ভরসা করেছিল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
নাজিফা তুষি‘রইদ’ ঈদুল আজহায় আসছে, বাকি সিনেমার কী খবর?
নাজিফা তুষি: ‘রইদ’ ঈদুল আজহায় আসবে। ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’ করেছি। একে একে ছবিগুলো আসবে। এর মধ্যে নতুন আরেকটি সিনেমা করছি।