রিহ্যাবের ভোট গ্রহণ শেষ, সন্ধ্যায় গণনা শুরু

· Prothom Alo

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের পরিচালনা পর্ষদ নির্বাচনের। আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে শুরু হলো আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গণনা। আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা ৪০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়। পরে কিছুটা বিলম্বে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টা ৩২ মিনিটে।

Visit syntagm.co.za for more information.

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৬৭৩ ভোটার ছিলেন। নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, এর মধ্যে ভোট দিয়েছেন ৫৭০ জন। এর মধ্যে ঢাকা অঞ্চল থেকে ভোট দিয়েছে ৫১২ জন ও চট্টগ্রাম অঞ্চল থেকে ভোট দিয়েছেন ৫৮ জন। এরপর ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়। এ সময় ভোট গণনায় কারা উপস্থিত থাকবেন, এ নিয়ে আলোচনায় ভোট গণনা শুরু করতে দেরি হয়।

সরেজমিনে দেখা যায়, ভোট গ্রহণ শুরু হলেও কোনো কোনো প্যানেলের প্রার্থীরা নিয়ম ভেঙে বুথের সামনে জড়ো হয়ে প্রচারণা চালাতে থাকেন। এ নিয়ে নির্বাচন বোর্ড কর্তৃপক্ষ মাইকে প্রার্থীদের উদ্দেশে বারবার অনুরোধ করলেও অনেকেই নিয়মবহির্ভূত উপায়ে প্রচারণা করেন। তবে সব মিলিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে দেখা যায়।

এর আগে সকালে ভোটকেন্দ্রের ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রার্থীরা আপত্তি জানান। এ নিয়ে শুরুতে প্রার্থী ও নির্বাচন বোর্ডের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সব প্যানেলের সভাপতি ও জ্যেষ্ঠ সভাপতি প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হলে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়।

পরে বেলা দেড়টায় নির্বাচন বোর্ড থেকে মাইকে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানানো হয়। পরে নির্বাচন বোর্ড জানায়, সব মিলিয়ে ভোটকেন্দ্রে মোট ১০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়।

সকাল ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা ৩২ মিনিট পর্যন্ত একটানা প্রায় ৬ ঘণ্টা ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে মোট ১০টি বুথে প্রথম ৩ ঘণ্টায় ৩৫০টির বেশি ভোট পড়ে।

রিহ্যাবে এবার এই প্রথম সভাপতি, ৬ সহসভাপতি ও ২২ পরিচালক পদের সব কটিতে সরাসরি নির্বাচন হবে। সব মিলিয়ে সংগঠনটির ২৯ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৭৭ জন ব্যবসায়ী। প্রার্থীদের অধিকাংশই তিনটি প্যানেলের হয়ে লড়ছেন।

নির্বাচনে মুখ্য পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক ও সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন মন্ত্রণালয়ের আরও চার কর্মকর্তা।

কোন প্যানেলে কত প্রার্থী

নির্বাচনে রিহ্যাব সদস্যদের নির্বাচনকেন্দ্রিক জোট আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ও প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। এ ছাড়া আরেকটি জোট জাগরণ ১৩ জনের খণ্ডিত প্যানেল দিয়েছে। তবে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নব উদ্যোগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়ের। এই তিন প্যানেলের বাইরে তিনজন স্বতন্ত্র পরিচালক প্রার্থীও রয়েছেন।

জানা যায়, রিহ্যাবের বর্তমান পর্ষদ তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের উদ্যোগ নেয়। সে অনুযায়ী গত বছর তফসিল ঘোষণা করা হয়। ভোট হওয়ার কথা ছিল ১৭ ফেব্রুয়ারি। পরে জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভোট প্রায় দুই মাস পিছিয়ে যায়।

এবারের নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ও প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ নামে দুটি জোট পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। এ ছাড়া জাগরণ নামে আরেকটি জোট ১৩ জনের একটি খণ্ডিত প্যানেল দিয়েছে। তবে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নব উদ্যোগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল খায়ের। পরিচালক পদেও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

এ ছাড়া প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ নামে নতুন প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল। জাগরণ প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খান।

Read full story at source