নওগাঁয় দুই সন্তানসহ দম্পতি হত্যায় আটক স্বজনের বাড়িতে আগুন দিল এলাকাবাসী

· Prothom Alo

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের এক স্বজনের বাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আবদুস সামাদ ও তাঁর ছেলে সবুজ রানাকে আটক করা হয়েছে। আবদুস সামাদ নিহত হাবিবুর রহমানের ভগ্নিপতি।

Visit asg-reflektory.pl for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

নওগাঁয় এক পরিবারে চার খুন : ডাকাতি ও পূর্বশত্রুতা সামনে রেখে তদন্ত করছে পুলিশ

এদিকে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে আজ সকালে ক্ষুব্ধ এলাকাবাসী বাহাদুরপুর গ্রামে আবদুস সামাদের বাড়িতে আগুন দেয়। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। আগুনে টিনশেড একতলা বাড়ির আসবাবসহ বেশ কিছু অংশ পুড়ে গেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় মামলাটি করেন।

নওগাঁয় দম্পতির গলাকাটা লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল দুই ছেলে–মেয়ের মরদেহ

ওসি মাহবুবুর রহমান বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপার বিস্তারিত জানাবেন।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে দুর্বৃত্তরা হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি সুলতানা এবং তাঁদের দুই সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তারকে (৩) গলা কেটে হত্যা করে। গতকাল সকালে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

নওগাঁয় দুই সন্তানসহ দম্পতি নিহতের ঘটনায় মামলা, জমি নিয়ে বিরোধের কথা জানালেন স্বজনেরা

Read full story at source