২৩টি আসন খালি, চুয়েটে ভর্তিপ্রক্রিয়া গড়াল পঞ্চম পর্যায়ে
· Prothom Alo

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম পর্যায়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে এই পর্যায়ের ভর্তিপ্রক্রিয়া শুরু হবে। গতকাল বৃহস্পতিবার চুয়েটের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Visit afrikasportnews.co.za for more information.
নির্ধারিত মেধাক্রমের প্রার্থীদের সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩ মে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এই ধাপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধাক্রমে ৩৫০১ থেকে ৪০০০ পর্যন্ত থাকা শিক্ষার্থীদের ডাকা হয়েছে। স্থাপত্য বিভাগের মেধাক্রম ১৩১ থেকে ১৩৫ পর্যন্ত ডাকা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অন্তর্ভুক্ত মেধাক্রমধারী প্রার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে লিংকে প্রবেশ করে লগইন করতে হবে। আগে পূরণকৃত অনলাইন চয়েজ ফরম এবং ড্যাশবোর্ডে নির্দেশিত অন্য সব ফরম ডাউনলোডপূর্বক পূরণ করে প্রিন্টেড কপি ভর্তির সময় নিয়ে আসতে হবে। উল্লেখ্য, কোনো প্রার্থী আগে অনলাইন চয়েজ ফরম পূরণ না করে থাকলে ভর্তির দিন তা পূরণের সুযোগ প্রদান করা হবে। নিরীক্ষা বোর্ড কর্তৃক শিক্ষার্থীদের সনদপত্র যাচাইপূর্বক জমাদানের পর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।
বিশ্ব বই দিবস ২০২৬: বিশ্বের ১০টি সবচেয়ে সুন্দর লাইব্রেরির ভেতরের গল্পপরবর্তী দিন ৪ মে সকালে প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় বেলা ১টার মধ্যে জমা দিতে হবে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের পর একই দিনে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে পারবেন।
মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদ এবং ট্রান্সক্রিপ্টের মূল কপি, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ট্রান্সক্রিপ্টের মূল কপির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূল কপি, সদ্য তোলা (অনধিক ৩ মাস) ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, হল প্রত্যবেক্ষকের স্বাক্ষরসংবলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিরীক্ষা কমিটির কাছে দাখিল করতে হবে।
কানাডায় তরুণদের বেকারত্ব ১৪.১%, সংকটে দক্ষিণ এশীয় ও বাংলাদেশি শিক্ষার্থীরাস্বাস্থ্য পরীক্ষার সময় প্রত্যেককে স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সঙ্গে রাখতে বলা হয়েছে।
পঞ্চম পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসনসংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং তদনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ৫ মের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তিপ্রক্রিয়া চলমান থাকবে। ভর্তি বাতিলের কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধাস্থান ও পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলবে।
উলেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়। গতকাল অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ের ভর্তি শেষে ২৩টি আসন ফাঁকা রয়েছে।