‘প্রেশার কুকার’–এর নায়িকা স্নিগ্ধা কালো শাড়িতে ছিলেন ঝলমলে
· Prothom Alo
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫–এর লালগালিচায় মডেল স্নিগ্ধার লুকে আভিজাত্য ও আধুনিকতার এক শৈল্পিক সংমিশ্রণ দেখা যায়। স্নিগ্ধা পরেছিলেন ডিজাইনার সাফিয়া সাথীর তৈরি করা একটি কালো শাড়িশাড়ির পাড় ও ব্লাউজে ছিল সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, যা স্নিগ্ধার সাজে এনেছে আভিজাত্যএকটু সেকেলে ধরনের চওড়া সোনালি বালার মাঝে একগোছা কালো–সোনালি বালা পরেছিলেন স্নিগ্ধা। পোশাকের সঙ্গে ক্যানভাস জুয়েলারির গয়না বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী ও মডেল। হাতে ছিল ভিন্নধর্মী বক্স স্টাইলের হ্যান্ডব্যাগ হেয়ারস্টাইলে ছিল হালকা কোঁকড়ানো মেসি বান, তাতে গুঁজেছিলেন লাল গোলাপ। শাড়ির সঙ্গে স্লিভলেস হাই নেক ব্লাউজ সমকালীন ফ্যাশনের ছোঁয়া দিয়েছেসাবিলা নূরের গাউনটি ১০ জন বয়নশিল্পীর প্রায় ২৫০ ঘণ্টার পরিশ্রমের ফসল
Visit tr-sport.bond for more information.