হেতাফে-গেরো খুলে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

· Prothom Alo

হেতাফের এই কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে বারবার পথ হারিয়েছে বার্সেলোনা। টানা ছয় বছর এই মাঠে লিগে কোনো জয় ছিল না বার্সেলোনার। অবশেষে  সেই অপেক্ষা ফুরাল আজ, ধরা দিল কাঙ্ক্ষিত জয়। হেতাফেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

বার্সার অতি ব্যবহারেই কি ভেঙে পড়ছে ইয়ামালের শরীর

৩৩টি করে ম্যাচ শেষে লিগে এখন বার্সেলোনার পয়েন্ট ৮৫, রিয়ালের ৭৪। শিরোপার হিসেব-নিকেশও এখন বেশ পরিষ্কার। হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগার ট্রফি ঘরে তুলতে বার্সার প্রয়োজন আর মাত্র দুটি জয়।

Visit aportal.club for more information.

ফেরমিন লোপেজের গোল উদযাপন। আজ হেতাফের বিপক্ষে।

ম্যাচের শুরু থেকেই হেতাফে তাদের চেনা কৌশলে বার্সাকে আটকে রাখার চেষ্টা করছিল। সুযোগ তৈরিতে ধুঁকতে থাকা বার্সেলোনার হয়ে অচলাবস্থা ভাঙেন ফেরমিন লোপেজ। ৪৪ মিনিটে গাভির বাড়ানো এক দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বার্সাকে এগিয়ে দেন এই স্প্যানিশ উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে বার্সা আরও কিছুটা গুছিয়ে নেয় নিজেদের। ম্যাচের নিয়ন্ত্রণ যখন পুরোপুরি কাতালানদের হাতে, তখনই দেখা মিলল সেই মুহূর্তের। অভিজ্ঞ রবার্ট লেভানডফস্কি দারুণ এক সুযোগ তৈরি করে দেন মার্কাস রাশফোর্ডের জন্য। গোল করতে ভুল করেননি এই ইংলিশ ফরোয়ার্ড। ২-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অতিথিরা।

রিয়াল পয়েন্ট খোয়ানোয় ট্রফি জয়ের সুবাস পাচ্ছে বার্সা

Read full story at source