সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২ মে, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit moryak.biz for more information.

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষ কী বলছে

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল

তবে সংশ্লিষ্ট শিক্ষক বলেছেন, কোচিং-সংক্রান্ত কোনো কারণে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, তিনি নিয়মিত কোনো কোচিং বা প্রাইভেট পড়ানও না। সহকর্মীদের সন্তান থাকায় তাঁদের অনুরোধে একটি বাসায় তিনজন শিক্ষার্থী ও তাঁর নিজের উচ্চমাধ্যমিকে পড়া সন্তানকে নিয়ে পড়াতেন। ২০২৫ সালের জানুয়ারিতে ওই শিক্ষার্থীও সেখানে পড়তে আসে। তবে ওই মাসের পর সে আর এখানে পড়তে আসেনি। বিস্তারিত পড়ুন...

বন্ধ কলকারখানা আবার চালু হবে: প্রধানমন্ত্রী

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে

শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালুর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শ্রমিকেরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। একইভাবে কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে এ দেশ ভালো থাকবে। বিস্তারিত পড়ুন...

ভারতীয় উদ্যোগের মতো বিশ্বের কোথাও সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়ার নজির কি আছে

২০০৯ সালের ২২ এপ্রিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রধান শহর গুয়াহাটির পশ্চিমে ধুবরিতে বাংলাদেশ সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় টহল দিচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা

বাংলাদেশের সীমান্তবর্তী যেসব নদী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, সেখানে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুমির ও বিষধর সাপের মতো শিকারি প্রাণী ছাড়ার একটি বিতর্কিত পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য ‘প্রাকৃতিক বাধা’ তৈরি করতেই এমন প্রস্তাব করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের মেয়েরা

২০২৬ সালের সেই বার্ষিক র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল

২০২৬ সালের সেই বার্ষিক র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানার দল। বিস্তারিত পড়ুন...

পশ্চিমবঙ্গে ভোটের হাওয়া দিদি না মোদির দিকে গেল?

নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়

এপ্রিল মাসে ভোট গ্রহণ শুরু হওয়া ভারতের চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গই সবচেয়ে জনবহুল। এই রাজ্যের নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে ৪ মে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং ভারতের কেন্দ্রে আসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। বিস্তারিত পড়ুন...

Read full story at source