ইচ্ছা থাকলে যে কোনো আসক্তি থেকে বের হওয়া সম্ভব
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ১৬ মার্চ একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘মনের জট খুলুল: মানসিক চাপ কমানোর কৌশল’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
Visit grenadier.co.za for more information.
কোনো আসক্তি থেকে বের হতে হলে পরিবারের সদস্য হিসেবে আমি কিভাবে সেই মানুষটা সাহায্য করতে পারি? এর উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, ‘আসলে একটা মানুষের নিজের মোটিভেশনটা খুব জরুরি। যেকোনো আসক্তি থেকে বের হয়ে আসার ইচ্ছাটা যদি থাকে তাহলে এটা সম্ভব। পরিবারের মানুষ বা সবকিছু মিলিয়ে একটা যদি পজিটিভ বা একটা ইতিবাচক বিষয় যেমন, তাকে পজিটিভ কিছুর সাথে সম্পৃক্ত করে দেওয়া। তার কাছে নিরাপদ আশ্রয় হয়ে ওঠা। তাকে তিরস্কার না করে আশ্বস্ত করুন যে পরিবার তার পাশে আছে। তার প্রতি অবিশ্বাসের দেয়াল না তুলে তাকে অনুভব করান যে সে এখনো পরিবারের অবিচ্ছেদ্য অংশ।’