শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদক, মিথ্যা ও মুখস্তকে না বলে
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২২ সালের ২০ অক্টোবর রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম। উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
মাদকবিরোধী পরামর্শ সভায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে মাদককে ‘না’ বলে ২০০ শিক্ষার্থী। প্রিয় মানুষের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে তাদের এই শপথ করান একজন পরামর্শক।
Visit turconews.click for more information.
অনুষ্ঠানে পরামর্শকের অনুরোধে শিক্ষার্থীরা চোখ বন্ধ করে তাদের সবচেয়ে প্রিয় মানুষের মুখ কল্পনা করে। কিছুক্ষণ পর পরামর্শক যখন তাদের কল্পনা করতে বলেন যে—সেই প্রিয় মানুষটি মাদক সেবন করছে, তখন সবাই একযোগে ‘না’ বলে চিৎকার করে ওঠে।
পরামর্শক তখন শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, প্রিয় মানুষের মাদক সেবন যদি তাদের জন্য এত কষ্টের হয়, তবে তারা নিজেরা মাদক গ্রহণ করলে তাদের পরিবার ও প্রিয়জনদের কতটা কষ্ট হবে। এই উপলব্ধি থেকে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মাদক পরিহারের শপথ নেয়। মাদকের পাশাপাশি তারা মিথ্যা বলা, মন খারাপ এবং না বুঝে মুখস্থ করাকেও বর্জন করার অঙ্গীকার করে।