উগ্র জাতীয়তাবাদ ও মানবিকতার সংঘাতের পাঠ ‘ঘরে-বাইরে’
· Prothom Alo

বিংশ শতাব্দীর শুরুর দিকের উত্তাল স্বদেশি আন্দোলন, উগ্র জাতীয়তাবাদ বনাম মানবিকতার সংঘাত এবং অন্তঃপুর থেকে এক নারীর বাইরের পৃথিবীতে পা রাখার টানাপোড়েন—এমনই প্রেক্ষাপটে রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘ঘরে-বাইরে’।
Visit newsbetting.club for more information.
বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ১৩ মে বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে ১৯১৬ সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই রাজনৈতিক উপন্যাসের মূল ভাববস্তু ও বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।
শুরুতেই উপন্যাসের প্রধান তিন চরিত্র—উদারমনা নিখিলেশ, আবেগপ্রবণ বিমলা এবং বিপ্লবী ও উচ্চাকাঙ্ক্ষী সন্দীপের মধ্যকার মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে আলোচনা করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নেওয়াজ বলেন, ‘স্বদেশী আন্দোলনের সময়কার অস্থিরতা কীভাবে মানুষের ব্যক্তিগত জীবন ও আদর্শকে প্রভাবিত করেছিল, রবীন্দ্রনাথ তা নিখুঁতভাবে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন।’
দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।বন্ধুরা তাঁদের আলোচনায় তুলে ধরেন যে নিখিলেশের আধুনিক ও সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি এবং সন্দীপের কৌশলী রাজনীতির যে দ্বন্দ্ব উপন্যাসে দেখা যায়, তা আজও আমাদের সমাজের নানা স্তরে দৃশ্যমান। বিশেষ করে ‘ঘর’ বা ব্যক্তিগত জীবন এবং ‘বাহির’ বা সামাজিক ও রাজনৈতিক জীবনের যে সূক্ষ্ম ভারসাম্য, তা নিয়ে সবাই তাঁদের নিজস্ব বিশ্লেষণ তুলে ধরেন।
সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম বলেন, ‘নিয়মিত এ ধরনের পাঠচক্র বই পড়ার অভ্যাস তৈরিতে সাহায্য করে এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়।’
কার্যনির্বাহী সদস্য, দিনাজপুর বন্ধুসভা