লেনোভোর সম্মাননা পেল স্মার্ট টেকনোলজিস

· Prothom Alo

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর কাছ থেকে ‘ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গত মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি অংশীদার, পরিবেশক ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসানের হাতে সম্মাননা তুলে দেন লেনোভো ইন্ডিয়ার ডিরেক্টর–ওভারসিজ নাভিন কেজরিওয়াল। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশে লেনোভো পণ্য বাজারজাতে অসাধারণ সাফল্য, বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক দক্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।

Visit playerbros.org for more information.

এস এম মহিবুল হাসান বলেন, বাংলাদেশের আইসিটি খাতের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় (বিডি) লিমিটেড দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লেনোভোর সঙ্গে প্রতিষ্ঠানের দৃঢ় অংশীদারত্ব, কার্যকর ব্যবসায়িক কৌশল ও গ্রাহকসেবার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন লেনোভোর পণ্য ব্যবস্থাপক মাজেদ ইবনে আলি। তিনি বলেন, এই অর্জন দেশের আইসিটিশিল্পে স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলোর সঙ্গে বাংলাদেশের সফল ব্যবসায়িক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

Read full story at source