হলিউড সি–এর চরিত্রের জন্য কাউকে খুঁজে পাবে না: ট্রাম্প
· Prothom Alo

হরমুজ প্রণালি খোলা রাখতে চায় চীন। দেশটি হরমুজ প্রণালি দিয়ে বিপুল তেল আমদানি করে। তাই বেইজিং চায় এই গুরুত্বপূর্ণ নৌপথ খোলা থাকুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন।
ট্রাম্প আরও জানান, হরমুজ খোলা রাখার বিষয়ে কোনো সমঝোতা করতে সহায়তার প্রস্তাবও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
Visit chinesewhispers.club for more information.
ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এই সাক্ষাৎকারটি ট্রাম্পের বেইজিং সফরের পর ধারণ করা হয়েছিল। ফক্স নিউজে এটি সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে সি এর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। সি এর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প বলেন, হলিউড যদি কখনো সি চিন পিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য কাউকে খুঁজতে যায়, তাহলে তাঁর মতো কাউকে পাওয়া যাবে না। ট্রাম্প আরও বলেন, সি লম্বা, খুবই লম্বা। বিশেষ করে এই দেশের জন্য। কারণ, এখানে মানুষ সাধারণত কম উচ্চতার হয়।
রাষ্ট্রীয় ভোজসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে, ১৪ মেসাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি যখন ক্ষমতায় আসেন, তখন চীন যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নিচ্ছিল। তবে বর্তমানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চীন ইরানে সামরিক সরঞ্জাম পাঠানো থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুই নেতার বৈঠকে সি চিন পিং এ প্রতিশ্রুতি দেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।
এ ছাড়া ট্রাম্প বলেন, চীন ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এটি অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে।
এর আগে ট্রাম্পের সফরের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল সংখ্যক বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিতে পারে।
ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতেও রাজি হয়েছে। তিনি বলেন, ‘আমরা টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কা থেকে চীনের জাহাজে জ্বালানি পাঠানো শুরু করব।’
তাইওয়ান ইস্যু ঠিকমতো সামলানো না গেলে চীন-যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে পারে: ট্রাম্পকে হুঁশিয়ারি সিরমন্দির প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের বেইজিংয়ে, ১৪ মে ২০২৬ট্রাম্পের দাবি, জ্বালানিই এখন চীনের সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, ‘তাদের সবচেয়ে বেশি দরকার জ্বালানি। আর আমাদের কাছে প্রচুর জ্বালানি আছে।’
সাক্ষাৎকারে ট্রাম্প সি চিন পিংয়ের ব্যক্তিত্ব নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট অত্যন্ত আন্তরিক । তবে তিনি পুরোপুরি কাজের মানুষ। এখানে কোনো চালাকি নেই। এটা ভালো দিক।
সি অন্যদের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর জীবন চীনকে ঘিরেই বলে মন্তব্য করেন ট্রাম্প। চীনের অর্থনীতিকে উন্মুক্ত করতে চান বলেও জানান ট্রাম্প। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি আগের চেয়ে কমে গেছে বলেও মনে করেন ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে কেন সি চিন পিংয়ের চুক্তির কোনো প্রয়োজন নেই