সিলেটে বিজ্ঞান মেলা

· Prothom Alo

উদ্ভাবনী ভাবনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সিলেট নগরের রিকাবীবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেশিয়াম প্রাঙ্গণে শুক্রবার শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং তিন দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান মেলা। বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত নিত্যনতুন প্রযুক্তিনির্ভর প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে স্টলগুলোতে। ‘হাইপার সেন্স রাডার সিস্টেম’ থেকে শুরু করে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের নানা অভিনব ধারণা দর্শনার্থীদের নজর কাড়ছে। জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে বিভক্ত হয়ে তরুণ উদ্ভাবকেরা অংশ নিচ্ছে মেধাবিকাশের এ প্রতিযোগিতায়। দর্শনার্থী, অভিভাবক ও বিজ্ঞানপ্রেমীদের পদচারণে জমে ওঠা এই মেলা চলবে ১৭ মে পর্যন্ত।

Visit betsport24.es for more information.

বিজ্ঞান মেলায় নিজেদের তৈরি ড্রোন উড়িয়ে দেখানোর চেষ্টাপ্রজেক্ট নিয়ে নিজেদের মধ্যে চলছে আলোচনা ডিজিটাল প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরাগ্রামীণ জনপদ ও গ্রামীণ বাড়ি নিয়ে কথা বলছে শিক্ষার্থীরা হাইব্রিড ইকোবাইক প্রজেক্ট প্রদর্শন করেছে তারা প্রজেক্ট দেখতে স্টলের সামনে ভিড়টাঙ্গুয়ার হাওরে পরিবেশবান্ধব ভাসমান রিসোর্টের প্রজেক্ট প্রদর্শন ডিজিটাল ফায়ার ফাইটার প্রজেক্ট প্রদর্শন করছে শিক্ষার্থীরা সিলেটের বিভাগীয় বিজ্ঞান মেলা চলবে ১৭ মে পর্যন্ত

Read full story at source