কক্সবাজারে কথা–কাটাকাটির জেরে পেটে ছুরিকাঘাত, যুবকের মৃত্যু

· Prothom Alo

কক্সবাজার সদরে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার খুরুশকুল ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৩)। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ আরিফ। তিনি একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

Visit bettingx.bond for more information.

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমদের সঙ্গে মোহাম্মদ আরিফদের জমি নিয়ে আগে থেকে পারিবারিক বিরোধ ছিল। আজ সকালে ওই জমিতে জাহাঙ্গীর আলমের ভাই মোদির দোকান নির্মাণের কাজ করছিলেন। এ নিয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে আরিফের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ একটি ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীরের পেটে আঘাত করেন। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read full story at source