বিশেষ পরিচিতি সভায় বন্ধুসভা কী, কেন করব
· Prothom Alo

নবীন সদস্যদের নিয়ে ‘বন্ধুসভা কী, কেন করব’ বিষয়ে একটি বিশেষ পরিচিতি সভা করেছে ড্যাফোডিল বন্ধুসভা। ১৭ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাঠালতলায় এটি অনুষ্ঠিত হয়।
সভায় সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও পাঠক সংগঠন হিসেবে মানবিকতা, নেতৃত্ব, সংস্কৃতি ও সামাজিক দায়িত্ববোধের চর্চায় বন্ধুসভার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না; প্রয়োজন মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সমাজের প্রতি দায়িত্বশীলতা। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ড্যাফোডিল বন্ধুসভা।
Visit newsbetsport.bond for more information.
বক্তারা আরও বলেন, বন্ধুসভা মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন শীতবস্ত্র বিতরণ, রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসে সদস্যরা সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালন করেন। এসব কার্যক্রম তরুণদের মধ্যে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। স্বেচ্ছাসেবা কার্যক্রমের মাধ্যমে সদস্যরা নেতৃত্ব, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করেন।
নবীন সদস্যদের নিয়ে ‘বন্ধুসভা কী, কেন করব’ বিষয়ে একটি বিশেষ পরিচিতি সভাআলোচনায় সংস্কৃতিচর্চার গুরুত্বও উঠে আসে। বক্তারা বলেন, সংস্কৃতিচর্চা বন্ধুসভার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। গান, কবিতা, নাটক, আবৃত্তি, বিতর্কসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন বন্ধুদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। একই সঙ্গে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি করে।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অনীক ভূষণ সাহা, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মাদ ত্বোয়া-হা, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, ম্যাগাজিন সম্পাদক রিফাতুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক সিয়াম মোহাম্মদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, কার্যনির্বাহী সদস্য সুমাইয়া শাহরিন, বন্ধু রাফিয়া ইসলামসহ আরও অনেকে।
ম্যাগাজিন সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা