ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ফোডেন, পালমার, আলেকজান্ডার–আর্নল্ড
· Prothom Alo

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও চেলসির কোল পালমারের। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আর ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারও। তাদের ছাড়াই আজ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
Visit syntagm.co.za for more information.
তবে জায়গা মিলেছে অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস ও আল আহলিতে খেলা ইভান টনির। ওয়াটকিনস সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন, আর সৌদি লিগে খেলা টনি এই মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন।
ক্লাব ফুটবলে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ফোডেন ও পালমারকে বিশ্বকাপে না নেওয়া নিয়ে টুখেল সংবাদ সম্মেলনে বলেন, এই খেলোয়াড়দের বিশ্বকাপে না থাকার খবরটি দেওয়া বেশ কঠিন ছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফোন কলের সময়ও আমি তাঁদের আবেগ অনুভব করতে পারছিলাম। তাই আমি সেই সব খেলোয়াড়দের ফোন করেছিলাম যারা অন্তত একবার হলেও আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। আমি তাঁদের ফোন করেছিলাম কারণ আমি অন্তত তাঁদের কাজের জন্য কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে চেয়েছিলাম।’
নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট এবং লিডসের স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইনও বিশ্বকাপ দলে জায়গা পাননি। দুজনই এবারের প্রিমিয়ার লিগে ইংলিশ ফুটবলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ার্টনের জায়গায় ব্রেন্টফোর্ডের অভিজ্ঞ মিডফিল্ডার এবং লিভারপুলের সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসনকে নেওয়া হয়েছে।
নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানিরইংল্যান্ড আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন ঘানা এবং চার দিন পর পানামার মুখোমুখি হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও'রাইলি (সবাই ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), জেদ স্পেন্স (টটেনহ্যাম)।
মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), এবেরেচি এজি (আর্সেনাল)।
ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ারন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।