সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়নে বিকাশ
· Prothom Alo

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ সম্প্রতি ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি আধুনিকায়ন করেছে। বিকাশের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বিদ্যালয়টির লাইব্রেরিতে প্রযুক্তিগত সুবিধা বাড়ানো ও উন্নত পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
Visit bettingx.bond for more information.
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত সংস্কার করা হয়েছে। এর ফলে একসঙ্গে অর্ধশত শিক্ষার্থী বসে বই পড়তে পারবেন। সদস্য কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বই বাড়িতেও নিতে পারবেন। লাইব্রেরিতে ইন্টারনেট সুবিধাসহ উন্নত কনফিগারেশনের কয়েকটি ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে। ফলে দেশ-বিদেশের বিভিন্ন ই-বুক অনলাইনে পড়ার সুযোগ তৈরি হয়েছে।
এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেইরা, মাহফুজ সাদিকের সহধর্মিণী মালিহা মোজাম্মিল ও তাঁর পরিবার, আইডিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমান প্রমুখ।