একাধিক গর্ভপাত আর ১০ বছরের অপেক্ষার পর দুই সন্তানের মা–বাবা তাঁরা

· Prothom Alo

ভারতের টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি গুরুমিত চৌধুরী ও দেবিনা ব্যানার্জি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা মনে করে আবেগাপ্লুত হয়েছেন। দীর্ঘদিন সন্তান না হওয়া, একাধিক গর্ভপাত এবং চিকিৎসকদের হতাশাজনক মন্তব্য—সবকিছু পেরিয়ে অবশেষে দুই কন্যাসন্তানের মা–বাবা হয়েছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি উপস্থাপক রাজীব খন্ডেওয়ালের রিয়েলিটি শো ‘তুম হো না’তে অংশ নিয়ে নিজেদের সংগ্রামের গল্প শোনান তাঁরা।

Visit betsport.cv for more information.

চিকিৎসকেরা বলেছিলেন, ‘সম্ভব নয়’
শোর প্রকাশিত একটি প্রোমোতে গুরমিতকে আবেগপ্রবণ হয়ে বলতে দেখা যায়, তাঁদের বিয়ের প্রায় ১০-১১ বছর পর সন্তান আসে জীবনে। গুরমিত বলেন, ‘আমাদের বিয়ের ১০-১১ বছর পর সন্তান হয়েছে। এর আগে অনেকবার গর্ভপাত হয়েছে। আমরা চেষ্টা করেছি। অনেক চিকিৎসকই বলেছিলেন, আর কিছুই সম্ভব নয়। কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার পর আমাদের জীবনে এসেছে দুটি ছোট্ট মেয়ে।’ এই স্বীকারোক্তির সময় গুরমিত ও দেবিনা দুজনই আবেগপ্রবণ হয়ে পড়েন।

দুই কন্যার সঙ্গে দেবিনা। ইনস্টাগ্রাম থেকে

দীর্ঘ সংগ্রামের পর দুই কন্যা
বর্তমানে এই দম্পতির দুই কন্যাসন্তান—লিয়ানা চৌধুরী ও দেবিশা চৌধুরী। ২০২২ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা লিয়ানা। দীর্ঘ চিকিৎসা ও জটিলতার পর সারোগেসির মাধ্যমে সন্তানের মুখ দেখেন তাঁরা। পরে একই বছর দেবিনা স্বাভাবিকভাবে দ্বিতীয়বার গর্ভধারণ করেন এবং জন্ম হয় দেবিশার।

একসময় যাঁদের বলা হয়েছিল সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তাঁদের জীবনে কয়েক মাসের ব্যবধানে দুই কন্যার আগমন যেন অলৌকিক আশীর্বাদ হয়ে আসে।

রিয়েলিটি শো থেকে বাস্তব জীবনের প্রেম
গুরমিত ও দেবিনার পরিচয় ২০০৪ সালে একটি ট্যালেন্ট শোতে। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর দীর্ঘ সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে তাঁদের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ ২০০৮ সালের টিভি সিরিজ ‘রামায়ণ’। সেখানে গুরমিত অভিনয় করেছিলেন রামের চরিত্রে এবং দেবিনা ছিলেন সীতা।
সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর তাঁরা ভারতের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।

গুরমিত ও দেবিনা। ইনস্টাগ্রাম থেকে

‘আজ আমি যা, তার পেছনে দেবিনা’
বাস্তব জীবনেও স্ত্রীকে নিয়ে নিজের ভালোবাসার কথা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন গুরমিত। কয়েক দিন আগে দেবিনার উদ্দেশে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আজ আমি যা হয়েছি, তার পেছনের কারণ দেবিনা।’

কলেজের সেই সিনিয়রের সঙ্গে ৪১ বছর পার

ভিডিওতে দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যায়। সেখানে লেখা ছিল, ‘প্রথম দিন থেকে আজ পর্যন্ত—সে আমাকে সম্পূর্ণ করে।’

দীর্ঘ বৈবাহিক জীবন, পেশাগত সাফল্য এবং ব্যক্তিগত সংগ্রামের কারণে গুরমিত-দেবিনা এখন টেলিভিশন অঙ্গনের অন্যতম আলোচিত ও অনুপ্রেরণাদায়ী দম্পতি হিসেবে পরিচিত। সম্প্রতি এ দুজনকে দেখা গেছে আলোচিত শো ‘লাফটার শেফস ৩’ ও ‘পতি পত্নী অউর পাঙ্গা’তে।

ইন্ডিয়া টুডে অবলম্বেন

Read full story at source