মে মাসের সর্বাধিক পঠিত লেখাগুলো দেখে নিন
· Prothom Alo

আলোর চেয়েও দ্রুতগতিতে ছুটতে পারে যে জিনিস
আলোর চেয়েও দ্রুতগতিতে ছুটতে পারে অন্ধকার!আলোর গতিই মহাবিশ্বের শেষ কথা। এর চেয়ে দ্রুত আর কোনো কিছুই ছুটতে পারে না। ১৯০৫ সালে আলবার্ট আইনস্টাইন তাঁর আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে এ কথা বলেছিলেন। এক শতাব্দীর বেশি সময় ধরে বিজ্ঞানের জগতে এটি একটি অলঙ্ঘনীয় নিয়ম হিসেবেই প্রতিষ্ঠিত ছিল। কিন্তু একটা কথা আছে না, নিয়ম তো তৈরিই হয় ভাঙার জন্য!
বিস্তারিত জানতে পড়ুনসোশ্যাল মিডিয়ায় বট বাহিনী কী, কীভাবে কাজ করে
ফেসবুক, ইউটিউব বা এক্সে ইদানীং আমরা প্রায়ই একটি শব্দ শুনি—বট বাহিনী। অনেকের মনে প্রশ্ন জাগে, এই বট আসলে কারা? এরা কি রোবট, নাকি মানুষ? কেনই-বা এরা হঠাৎ কোনো নির্দিষ্ট পোস্টের ওপর ঝাঁপিয়ে পড়ে?
Visit afnews.co.za for more information.
বিস্তারিত জানতে পড়ুনঅ্যারোপ্লেন মোড ও ডু নট ডিস্টার্ব মোডের মধ্যে পার্থক্য কোথায়
অ্যারোপ্লেন মোড এবং ডু নট ডিস্টার্ব মোড ফিচার দুটি কীভাবে কাজ করে?আধুনিক স্মার্টফোনগুলোতে এত বেশি ফিচার থাকে যে কখনো কখনো কোনটার কাজ কী, তা বোঝাই কঠিন হয়ে যায়। যেমন ধরুন, অ্যারোপ্লেন মোড এবং ডু নট ডিস্টার্ব মোড।
এই দুটি অপশনই আসলে যোগাযোগ নিয়ন্ত্রণ করার জন্য বেশ কাজের। অনেকের কাছে এই ফিচার দুটি একটু বিভ্রান্তিকর মনে হলেও ঠিকভাবে ব্যবহার করতে পারলে এগুলো আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে দিতে পারে। এই লেখায় আমরা স্মার্টফোনের এই দুটি ফিচার কীভাবে কাজ করে, তাদের পার্থক্য কোথায় আর কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার করা সবচেয়ে ভালো; সেটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক।
বিস্তারিত জানতে পড়ুনকিছু মানুষ অল্প ঘুমিয়েও কীভাবে ভালো থাকে
বেশিরভাগ মানুষের রাতে সাত ঘণ্টার কম ঘুম হলে পরের দিনটা কেমন আলসেমি আর ক্লান্তি নিয়ে শুরু হয়। মনে হয় আরেকটু ঘুমাতে পারলে ভালো হতো। অথচ কিছু মানুষ মাত্র ছয় ঘণ্টা বা তারচেয়ে কম ঘুমিয়েও কোনো ক্লান্তি অনুভব করেন না। তাঁরা পরের দিন বেশ সতেজ ও কর্মঠ হয়ে কাজ করেন। অল্প ঘুমিয়েও সতেজ থাকার রহস্যটা আসলে কী?
বিস্তারিত জানতে পড়ুনঘরের বাতাস ভালো রাখার সেরা ৩ গাছ
ঘর সুন্দর দেখানোর পাশাপাশি কিছু বিষাক্ত উপাদান কমাতে জারবেরা ডেইজি সাহায্য করেইনডোর প্লান্ট বা ঘরের গাছ আধুনিক অন্দরসজ্জার খুব গুরুত্বপূর্ণ অংশ। কিছু সজীব সবুজ ছাড়া অন্দর যেন অসম্পূর্ণই থেকে যায়। কেবল সৌন্দর্য বা রুচির বহিঃপ্রকাশ হিসেবেই নয়, গাছপালা আমাদের ঘরের বাতাসকে দূষণমুক্ত করতেও সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, কোন গাছ সবচেয়ে ভালোভাবে ঘরের বাতাস পরিষ্কার করে?
বিস্তারিত জানতে পড়ুনকোয়ান্টাম মেকানিকস কেউ বোঝে না, বিজ্ঞানীরাও নয়!
খুদে কণাদের আচরণ বুঝতে এই তত্ত্বের কোনো বিকল্প নেই। আধুনিক কণা পদার্থবিজ্ঞান, নক্ষত্রের ভেতরের কাণ্ডকারখানা, এমনকি জ্যোতিঃপদার্থবিজ্ঞানও কোয়ান্টাম তত্ত্ব ছাড়া অচল। পদার্থবিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে সফল তত্ত্ব বলা হয় একেই। গত এক শতাব্দীতে শত শত পরীক্ষায় সফলভাবে উতরে গেছে এটি। বোঝাই যদি না যাবে, তাহলে এটা নিয়ে বিজ্ঞানীরা এত কাজ করছেন কীভাবে?
বিস্তারিত জানতে পড়ুনঅবসরে দেখতে পারেন নতুন ৭ সায়েন্স ফিকশন মুভি
অবসরে সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করেন? কল্পরথে চড়ে ডানা মেলতে চান বিজ্ঞানের মজার সব তত্ত্ব এবং ভিন্ন বাস্তবতায়? তাহলে এই মুভিগুলো আপনার জন্য। এর কোনোটিতে ওয়ার্মহোলের মধ্য দিয়ে চলে যেতে পারেন মহাবিশ্বের দূরপ্রান্তের কোনো গ্রহে, দেখতে পারেন মহাকাশে জীবন বাঁচানোর লড়াই, সময়ের উল্টো দিকে যাত্রা কিংবা ভিন্ন এক মহাজাগতিক সভ্যতা...
বিস্তারিত জানতে পড়ুনপিথাগোরাস ও চোর
পিথাগোরাস সাধারণত তাঁর কাছে আসা চিঠিপত্রের খামের উল্টো পাশের খালি জায়গায় তাঁর বিখ্যাত সব গাণিতিক সমীকরণ ও জ্যামিতির নকশার খসড়া করতেন। তাঁর স্ত্রী আবার সেসব সঠিকভাবে ভালো কাগজে কপি করে রাখতেন। তো, চুরি যাওয়া আলখাল্লার পকেটেও ‘অতিভুজ২ = লম্ব২ + ভূমি২’-এ সূত্রটির খসড়া ছিল। সেই আলখাল্লা চুরি যাওয়ায় পিথাগোরাসের স্ত্রী তা ভালো কাগজে কপি করতে পারেননি বলে তিনি চেঁচামেচি শুরু করে দিলেন।
বিস্তারিত জানতে পড়ুনমানবদেহে তৃতীয় তরলসংবহন ব্যবস্থার খোঁজ পাওয়া গেছে
ইন্টারস্টিটিয়াম পুরো দেহের মধ্যে জালের মতো যুক্ত হয়ে ছড়িয়ে আছেবিস্ময়ের বিষয় হলো, পেটের ভেতরে বিভিন্ন অঙ্গের মধ্যেও এমন অজানা ক্ষুদ্র সংযোগের খোঁজ পাওয়া গেছে। গত এক শতাব্দীর বেশি সময় ধরে বিজ্ঞানীরা জানতেন, ত্বকের ভেতরে, নিচে এবং শরীরের অঙ্গগুলোর চারপাশে ক্ষুদ্র ফাঁকা জায়গা আছে। কিন্তু শত শত বছর ধরে সেগুলোকে আলাদা আলাদা জায়গা হিসেবেই ভাবা হতো।
বিস্তারিত জানতে পড়ুনআফ্রিকার ভয়ংকর সুন্দর এক হ্রদ, যেখানে পাথরে পরিণত হয় প্রাণীরা
পূর্ব আফ্রিকার তানজানিয়ার লেক ন্যাট্রন২০১৩ সালের কথা। আলোকচিত্রী নিক ব্র্যান্ডটের তোলা কিছু সাদাকালো ছবি ইন্টারনেটে ব্যাপক হইচই ফেলে দেয়। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছিল, হ্রদের পাড়ে বসে থাকা একদল পাখি ও বাদুড় যেন হঠাৎ করেই পাথরে পরিণত হয়েছে। আসলে এই রহস্যময় হ্রদের কাছে প্রাণীগুলোর সঙ্গে ঠিক কী ঘটেছিল? কেনই-বা এরা এমন অদ্ভুতভাবে পাথর হয়ে মারা গেল?
বিস্তারিত জানতে পড়ুন