লিচুর রঙে রঙিন হাট

· Prothom Alo

গুণগত মান ও স্বাদের কারণে সারা দেশেই সমাদৃত পাবনার ঈশ্বরদীর লিচু। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। দেশি, বোম্বাই, বেদানা, চায়না জাতের লিচুতে এখন সরগরম হাট। উপজেলার জয়নগর ও আওতাপাড়া হাটে প্রতিদিন ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত লিচু বিক্রি হয়। প্রতিদিন গড়ে কোটি টাকার লিচু বিক্রি হয় বলে জানান চাষি-ব্যাপারীরা। বিক্রির পর এসব লিচু দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। সম্প্রতি আওতাপাড়া হাটে লিচুর বিকিকিনি নিয়ে ছবির গল্প।

Visit asg-reflektory.pl for more information.

ভোরে শুরু হয় বিক্রি। চলে সকাল ৯টা পর্যন্ত। ডালিতে রাখা হয়েছে টসটসে লাল লিচু।ডালিতে করে লিচু নিয়ে বিক্রির জন্য আসছেন বিক্রেতারা।ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। চায়না-৩ জাতের লিচু। এক হাজার লিচুর দাম ৭ হাজার টাকা। যশোর থেকে আসা ব্যাপারীরা লিচু কিনে এক জায়গায় রেখে দিয়েছেন। লিচু কিনে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছেন এক ব্যাপারী। হাটে লিচুর পাতাও বিক্রি হয়। অন্য জেলায় পাঠানোর জন্য লিচু তোলা হচ্ছে ট্রাকে।

Read full story at source