একঝলক (১১ জুন ২০২৬)
· Prothom Alo
পথের ধারে ফুটে থাকা রুয়েলিয়া ফুল ছড়াচ্ছে সৌন্দর্য। কয়ড়া, মানিকগঞ্জ, ১০ জুনজলাশয় থেকে মাছ ধরে ফিরছে বাবা ও ছেলে। ময়নাকুঠি, রংপুর, ১১ জুনফুটেছে হলদে রাধাচূড়া ফুল। ইজ্জতপুর, শ্রীপুর, গাজীপুর, ১১ জুনবসতবাড়ির পাশে নিজের বানানো ঘুড়ি ওড়াচ্ছে দুই শিশুশিক্ষার্থী। আঙ্গাউড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১১ জুন পাহাড়ি এক তরুণী পাহাড়ে জুমচাষের জন্য গাছের গুঁড়ি সরাচ্ছেন। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ১১ জুনহরেক রকমের আম সংগ্রহের পর বাছাই করে গন্তব্যে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। দীঘলি বাঁক, রাঙামাটি, ১১ জুনবাড়িতে সংরক্ষণ করা আলুতে পোকা ধরেছে। গরুকে খাওয়ানোর জন্য সেই আলু বাছাই করছেন এই নারী। ময়নাকুঠি, রংপুর, ১১ জুনবুধবার সন্ধ্যার ভারী বর্ষণের পর খুলনা নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্কুলে নিতে এভাবেই শিশুকে পার করছেন এক মা। বয়রা, খুলনা, ১১ জুনফুটেছে হলুদ রঙ্গন। তাড়াশ, সিরাজগঞ্জ, ১১ জুন টিফিনের ফাঁকে গেটের জানালার ফাঁক দিয়ে ঝালমুড়ি কিনছে মেয়েরা। গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়ের গেট, ফরিদপুর, ১১ জুনসিলেট নগরের কিনব্রিজ এলাকার বেশ কয়েকটি দোকানে পাওয়া যায় বাঁশ-বেতের তৈরি ঐতিহ্যবাহী গ্রামীণ পণ্য। দোকানে রাখা হচ্ছে বাঁশ, বেত দিয়ে বানানো এসব টুকরি। কিনব্রিজ, সিলেট, ১১ জুনবন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের এই চিড়িয়াখানায় ২০১৮ সালের ৩০ অক্টোবর প্রাণী রাখা শুরু হয়। ধীরে ধীরে বেহাল হচ্ছে পুরো চিড়িয়াখানা। সঠিকভাবে দেখভাল না করায় প্রাণী কমছে চিড়িয়াখানার। এখানে ময়ূর ছিল ১২টি। বিভিন্ন সময় মারা যাওয়ার পর রয়েছে দুটি। টিলাগড়, সিলেট, ১১ জুন
Visit newsbetting.club for more information.