বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যেভাবে বাংলাদেশ
· Prothom Alo
বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমী স্বপ্ন দেখেন, একদিন হয়তো লাল-সবুজের পতাকাও উড়বে ফুটবলের সবচেয়ে বড় আসরে। তবে এবার ২০২৬ বিশ্বকাপে অন্য এক মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কানাডার টরন্টোয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশি–আমেরিকান সংগীতশিল্পী ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। বিশ্বমঞ্চে তাঁর উপস্থিতি যেন দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, গর্ব ও সম্ভাবনারই এক প্রতীকী প্রতিফলন। বিশ্বকাপ ঘিরে তৈরি আলোচিত গান ‘সির সির’-এর কো-প্রডিউসার আর কো-রাইটার হিসেবেও রয়েছেন আরেক বাংলাদেশি গিটারিস্ট, সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত প্রযোজক রাসেল আলী।
এবার বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান নিয়েই এই ছবির গল্প।
Visit sportfeeds.autos for more information.
কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানে গাইছেন সঞ্জয় দেব, ফরাসি গায়ক ভেগড্রিম ও নোরা ফাতেহি। টরন্টো স্টেডিয়াম, কানাডা, ১২ জুনবিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাচ্ছেন সঞ্জয়, নোরা ফাতেহি ও ভেগড্রিম। সঞ্জয়ের গায়ে বাংলাদেশের পতাকার এমব্রয়ডারি করা স্লিভের জ্যাকেট। টরন্টো স্টেডিয়াম, কানাডা, ১২ জুনকানাডায় উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী ইলিয়ানা ও জেসি রেইজের পরিবেশনাও ছিল। টরন্টো স্টেডিয়াম, কানাডা, ১২ জুনযুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের শিল্পীদের পরিবেশনা। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুনযুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ শুরুর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইছেন মার্কিন গায়িকা কেটি পেরি। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুনউদ্বোধনী অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ভেতরের দৃশ্য। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুনফুটবল বিশ্বকাপের উদ্বোধনীর শেষ আসরে মঞ্চ মাতাচ্ছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংক তারকা লিসা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুনফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে নৃত্যশিল্পীদের পরিবেশনা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুনউদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত ম্যাচের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ফুটবল–ভক্তরা। টরন্টো স্টেডিয়াম, কানাডা, ১২ জুনযুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানে গাইছেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সংগীত তারকা টায়লা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুনউদ্বোধনী অনুষ্ঠানে গাইছেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সংগীত তারকা টায়লা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুনউদ্বোধনী অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে ম্যাচ চলাকালে এক প্যারাগুয়ের ভক্তের উল্লাস। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৩ জুন