ভূত গবেষণা
· Prothom Alo

আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি?
শখ কী তোমাদের? কী বললে? নাচ? গান? নাকি আবৃত্তি?
Visit afrikasportnews.co.za for more information.
আমারও একটা শখ রয়েছে। আমি ভূত নিয়ে গবেষণা করি। কী আশ্চর্য! এ রকম চমকে উঠলে কেন? ভূত নিয়ে কথা উঠলেই তোমরা অবাক হয়ে যাও কেন, তা আমি বুঝতে পারি না! ভূতেরাও তো আমাদের সমাজেরই অংশ, সমাজের সবকিছু নিয়ে যদি গবেষণা হয়, তাহলে ভূত নিয়ে কেন হবে না? আমি বেশ কিছুদিন ধরে ভূতের সমাজব্যবস্থা, আচার-আচরণ, উৎসব আর জীবনযাত্রার সমস্যা নিয়ে গবেষণা করছি। সত্যি বলতে কি, এখন ওদের সঙ্গে আমার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। চলো, তোমাদের কাছে আজ আমার গবেষণার ব্যাপারে কিছুটা বিস্তারিত বলি।
সমস্যা ১: কর্মসংস্থান
ভূতেদের সমাজে কর্মসংস্থান একটি বড় সমস্যা। তাদের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো। কোন ভূত কত বেশি ভয়ংকর, এর বিচারে ভূতেদের পদমর্যাদা নির্ধারিত হয়। এরপর সিনিয়র ভূতেদের পরিচালনায় নতুন ভূতেদের সাক্ষাৎকার নেওয়া হয়। তখন অনেক সহজ–সরল ভূত তাদের কর্মসংস্থান হারায়। তাই ভূতসমাজে টিকে থাকতে তাদের সবাইকে তীব্র লড়াই করতে হয়!
সমস্যা ২: মানুষ
হ্যাঁ, ঠিকই শুনেছ। মানুষ ভূতের জন্য অনেক বড় সমস্যা। আজকালকার আধুনিক মানুষেরা ভূতে বিশ্বাস করে না। যার কারণে ভূতের কাজ প্রতিনিয়ত কঠিন হয়ে পড়ছে। তাদের পুরোনো কৌশলগুলো এখন আর কাজ করছে না দেখে মানুষকে ভয় দেখানোর জন্য তাদের নতুন নতুন উপায় অবলম্বন করতে হচ্ছে। যার ফলে আগের তুলনায় তাদের অনেক বেশি শ্রম, শক্তি ও সময়ের অপচয় ঘটছে!
১১ বছরের বালক খুঁজে পেল ৮ কোটি ৫০ লাখ বছর আগের সামুদ্রিক প্রাণীর জীবাশ্মসমস্যা ৩: বাসস্থান
যেসব ভূত মানুষ থাকা অবস্থায় জীবন এসির নিচে অতিবাহিত করেছে, তাদের এ সমস্যায় বেশি পড়তে দেখা যায়। সুন্দর, সুনিবিড় ও আধুনিক গৃহের মায়া ত্যাগ করে শেওড়াগাছ ও বটগাছের ডালে বসবাস করতে তাদের ভীষণ কষ্ট হচ্ছে।
সমস্যা ৪: শিক্ষা
মানুষ থাকা অবস্থায় যেসব ভূত পড়ালেখাকে অপ্রয়োজনীয় বলে মনে করত, তাদেরই সর্বনাশ হয়েছে। কেননা ভূতসমাজেও পড়ালেখার প্রচলন রয়েছে। সুতরাং যেসব শিক্ষার্থী মনে করত যে স্কুলে যাওয়ার চেয়ে মরে ভূত হওয়া ভালো, ভূতসমাজেও পড়ালেখার প্রচলন দেখে তারা ভীষণ হতাশ ও মানসিকভাবে আহত হয়েছে।
এ ছাড়া ভূতেদের জীবনযাত্রায় আরও কিছু সমস্যা লক্ষ করা যায়। তোমরা জানতে চাইলে খুব দ্রুতই লিখে পাঠাব।
নাজিফা নাওয়ার
অষ্টম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা
বজ্রপাতে পুরো ফুটবল টিম নিহত হয়েছিল যে ম্যাচে