অর্থনীতিতে ধাক্কা, যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ
· Prothom Alo

অর্থনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যের অনেক প্রতিষ্ঠান স্থায়ী কর্মী নিয়োগের পরিবর্তে অস্থায়ী কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। দেশটির নিয়োগ খাতের দুটি শীর্ষ সংস্থা কেপিএমজি ও রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশনের (আরইসি) নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
Visit mchezo.co.za for more information.
স্থায়ী নিয়োগে ভাটা, বাড়ছে অস্থায়ী চাকরি
প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে অস্থায়ী চাকরির প্রস্তাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে একই সময়ে স্থায়ী কর্মী নিয়োগের হার গত ১০ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত কমেছে।
১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসেবিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের রাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি প্রতিষ্ঠানগুলোকে নতুন স্থায়ী কর্মী নিয়োগে নিরুৎসাহিত করছে। ফলে কর্মসংস্থানের বাজারে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে।
আরইসির প্রধান নির্বাহী কর্মকর্তা নিল কারবেরি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উচ্চ ব্যয়, উপসাগরীয় অঞ্চলের সংকট এবং নতুন কর্মসংস্থান-সংক্রান্ত বিধিনিষেধের কারণে স্থায়ী নিয়োগে ব্রেক কষছে। সেই শূন্যস্থান পূরণ করছে অস্থায়ী কর্মসংস্থান।
বেতন বৃদ্ধি সীমিত
প্রতিবেদনে আরও বলা হয়, চাকরিচ্যুতি বৃদ্ধি, নতুন চাকরির সুযোগ কমে যাওয়া এবং কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চাকরিপ্রার্থীর সংখ্যা বেড়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে জরিপে অংশ নেওয়া প্রায় ৪০০টি নিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান এ প্রবণতার কথা জানিয়েছে।
প্রার্থীর সংখ্যা বাড়লেও কর্মীর চাহিদা কমে যাওয়া এবং প্রতিষ্ঠানগুলোর বাজেট সংকুচিত হওয়ার কারণে নতুন নিয়োগপ্রাপ্ত ও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির হার ছিল সীমিত।
অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে শুধু নার্সিং, চিকিৎসা ও সেবা খাতে স্থায়ী কর্মীর চাহিদা বেড়েছে। বিপরীতে খুচরা বিক্রয় (রিটেইল) খাতে স্থায়ী চাকরির সুযোগ সবচেয়ে বেশি কমেছে।
৬ ব্যাংক নেবে ১৩৩৫ ‘অফিসার’, সবচেয়ে বেশি রূপালী ব্যাংকে ৭৭২ পদতরুণদের কর্মসংস্থান নিয়েও উদ্বেগ
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চ পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যের বেকারত্বের হার অপ্রত্যাশিতভাবে বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে মজুরি বৃদ্ধির গতিও কমেছে।
এদিকে সম্প্রতি প্রকাশিত সরকার-সমর্থিত একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, দেশটিতে কাজ বা পড়াশোনার বাইরে থাকা তরুণ-তরুণীর সংখ্যা এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ১০ লাখ ছাড়িয়েছে।
খুচরা বিক্রয় প্রতিষ্ঠান নেক্সটের প্রধান নির্বাহী সাইমন উলফসনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা সতর্ক করে বলেছেন, প্রবেশ পর্যায়ের (এন্ট্রি-লেভেল) চাকরির সুযোগ নাটকীয়ভাবে কমে যাওয়ায় তরুণদের বেকারত্ব বাড়ছে।
কেপিএমজির জন হোল্ট বলেন, দেশীয় ও বৈশ্বিক অনিশ্চয়তা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক করে তুলছে, যার প্রভাব নিয়োগের সিদ্ধান্তে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান নমনীয়তা বজায় রাখতে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী নিচ্ছে আর স্থায়ী নিয়োগ পরিকল্পনা স্থগিত বা বিলম্বিত করছে।
বেসরকারি প্রতিষ্ঠান নেবে ৩১৫ জন, সরাসরি পরীক্ষায় নিয়োগ