সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৭ জুন, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit biznow.biz for more information.
নজর এখন এস আলম-সংশ্লিষ্ট মালয়েশিয়ার দুই হোটেলের দিকে, নানা দেশে তদন্ত বিস্তৃত হচ্ছে
এস আলমবাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে ক্রমাগত তদন্ত চলছে। এই সাম্রাজ্যের ভিত্তি চট্টগ্রাম থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত। কর্তৃপক্ষের অভিযোগ, এস আলম তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের বেশির ভাগটাই গড়ে তুলেছেন পাচারের অর্থ দিয়ে। বিস্তারিত পড়ুন...
দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরেভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক উল্লেখ করে সেখান থেকে ফিরে আসার বিষয়টিকে তাৎক্ষণিক একটা প্রতিবাদ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমার কাছে মনে হলো, আমাদের ইনস্ট্যান্ট (তাৎক্ষণিক) একটা প্রতিবাদ হওয়া দরকার।’ বিস্তারিত পড়ুন...
শিবির নেতা জিসানের চোখ কি খুলেছে
শিবির নেতা জিসান হাসপাতালে দিব্যি সুস্থ মানুষের মতো পুলিশের সঙ্গে কথা বলছিলেন, যখন শুনলেন তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা করা হয়েছে, তখন তিনি চোখ বন্ধ করে ফেলেন।মানুষ প্রেমে পড়লে নাকি অন্ধ হয়ে যায়। এই ক্লিশে বাক্যটি আমরা বহু যুগ ধরে শুনে আসছি। কিন্তু প্রেমে পড়ে মানুষ আক্ষরিক অর্থেই ‘চোখ বন্ধ’ করে জ্যান্ত পাথরের মূর্তি হয়ে যেতে পারে, তা সম্ভবত কুমিল্লার দাউদকান্দি ও লাকসামের সংযোগস্থলে না পৌঁছালে আধুনিক বিজ্ঞানের অজানাই থেকে যেত। বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপে কোন সমীকরণে মুখোমুখি হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকামাঠের খেলা শুরুর আগেই ২০২৬ বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়ে ভূরাজনীতিতে। বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারে। এই চরম উত্তেজনার আবহে ক্রীড়া বিশ্লেষকেরা মেলাচ্ছেন নতুন এক সমীকরণ, বিশ্বকাপের নকআউট পর্বেই কি তবে মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র? বিস্তারিত পড়ুন...
ইরানের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি মানবে না ইসরায়েল, ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও হতাশা
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুগত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন শাহবাজ শরিফ। তিনি জানান, এ চুক্তিতে লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে। বিস্তারিত পড়ুন...