এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা দ্বিতীয় পত্রে থাকবে অনুবাদ, নম্বর ১০
· Prothom Alo
বাংলা ২য় পত্র: অনুবাদ
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রে ৭ নম্বর প্রশ্ন থাকবে অনুবাদ ও পারিভাষিক শব্দের ওপর। এ প্রশ্নে নম্বর থাকবে ১০।
Visit sports24.club for more information.
1.
A truly active man always finds time for everything. He is never in a hurry and never behind hand. Such a man never spends a single moment for nothing. He never leaves a letter unanswered. He does not set his hand to at a time but when he once undertakes to do a thing, he does not rest till it is well finished.
অনুবাদ: একজন সত্যিকারের কর্মনিষ্ঠ ব্যক্তি সর্বদা প্রতিটি কাজ করার সময় পান। তিনি কখনো ব্যতিব্যস্ততায় থাকেন না এবং কখনো হাত গুটিয়ে বসে থাকেন না। এমন ব্যক্তি এক মুহূর্ত সময়ও অযথা ব্যয় করেন না। তিনি কখনোই কোনো কাজকে ভবিষ্যতের জন্য রেখে দেন না। তিনি একই সময়ে অসংখ্য কার্যে লিপ্ত হন না, কিন্তু যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তা ভালোভাবে সম্পন্ন না করা পর্যন্ত কোনো বিশ্রাম নেন না।
এসএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে, এইচএসসিতেও একই নিয়ম: শিক্ষামন্ত্রী2.
Always speak the truth. Never tell a lie. Nobody believes a liar. Even if he speaks the truth, he is considered a liar. Nobody in the world is as unfortunate as he.
অনুবাদ: সদা সত্য কথা বলবে। কখনো মিথ্যা বলো না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সে সত্য কথা বললেও মিথ্যাবাদী বলে বিবেচিত হয়।
3.
A student is a learner. He must mind his studies first. He should go through with his home work and attend school regularly. A good student reads a lot even outside his prescribed textbooks. He loves knowledge for the sake of knowledge. He loves his teachers as his parents.
অনুবাদ: একজন ছাত্র হলো একজন শিক্ষার্থী। প্রথমেই তাকে মনে রাখতে হবে পড়াশোনার কথা। তার নিয়মিত বাড়ির কাজ করা ও বিদ্যালয়ে যাওয়া উচিত। একজন ভালো ছাত্র তার নির্ধারিত পাঠ্যপুস্তকের বাইরেও অনেক পড়াশোনা করে। সে জ্ঞানের জন্যই জ্ঞানকে ভালোবাসে। সে তার শিক্ষকদের পিতামাতার মতোই ভালোবাসে।
4.
About half of the population of our country is illiterate. They can neither read nor write whereas man cannot prosper without education. Our government is trying to eradicate illiteracy. At present, the literacy rate of our country is increasing. It is very good news for us.
অনুবাদ: আমাদের দেশের প্রায় অর্ধেক লোক নিরক্ষর। তারা পড়তে কিংবা লিখতে পারে না। অথচ শিক্ষা ছাড়া মানুষ উন্নতি করতে পারে না। আমাদের সরকার নিরক্ষরতা দূর করতে চেষ্টা করছে। বর্তমানে আমাদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের জন্য খুব ভালো সংবাদ।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা