জিম্বাবুয়ে সিরিজেও নেই লিটন, টেস্ট দলে মাহিদুল
· Prothom Alo

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের ইমার্জিং দলে নাম ছিল মাহিদুল ইসলামের। কিন্তু আজ দল ঘোষণার একটু পরই মাহিদুলের জন্য এল আরও বড় সুখবর। জিম্বাবুয়ে সফরের টেস্টে দলেই সুযোগ মিলে গেছে তাঁর।
Visit bettingx.club for more information.
সিলেটে ইমার্জিং দলের ২৪ জুনের ম্যাচটি না খেলে তাই মাহিদুল উড়াল দেবেন জিম্বাবুয়ের উদ্দেশে। মাংসপেশির চোট থেকে লিটন দাস সেরে না উঠাতেই সুযোগটা পেয়েছেন তিনি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল মাহিদুলের, সেটিই এখন পর্যন্ত তাঁর একমাত্র টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের সময় পায়ের মাংসপেশিতে চোট পান লিটন। এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি তাঁর।
অধিনায়ক লিটনের অনুপস্থিতিতে চট্টগ্রামে গতকাল শেষ ম্যাচও হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। লিটন বর্তমানে বিসিবির মেডিক্যাল বিভাগের পর্যবেক্ষণে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে হাতে থাকা সময়ের মধ্যে তাঁর ম্যাচ খেলার মতো অবস্থায় আসা কঠিন হবে।
নির্বাচকেরা তাই লিটনের পরিবর্তে ২৭ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামকে টেস্ট দলে ডেকেছেন। ২৮ জুন হারারেতে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সফরে তিনটি ওয়ানডে ও টি–টুয়েন্টিও খেলবে বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেনসহ টেস্ট দলের একটা অংশই এরই মধ্যে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছে।
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস