সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৩ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম (সজীব)

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার গভীর রাতে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওই এলাকার একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়ুন...

Visit chickenroadslot.lat for more information.

লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দল

ইরান ফুটবল দল

‘বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।’ বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠিতে এমন বার্তাই দিয়েছে ইরান ফুটবল দল। সবার উদ্দেশে দেওয়া চিঠিটি লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিংরুমে রেখে গেছে দলটি। বিস্তারিত পড়ুন...

১৯ দিনেও খাবার মুখে তোলেনি খানজাহান আলী দিঘির সেই কুমির

প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে। এর পর থেকে সেটি বন বিভাগের তত্ত্বাবধানে আছে

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে সরিয়ে আনা সেই কুমির এখনো খাবার মুখে তোলেনি। খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনার পর কেটে গেছে ১৯ দিন। মাছ, মুরগি কিছুই খাচ্ছে না প্রায় ৪৫ বছর বয়সী মাদি কুমিরটি। এমনকি সহজ শিকারের জন্য জীবন্ত হাঁস বেঁধে রাখা হলেও সেটিও খায়নি। বিস্তারিত পড়ুন...

ইরান দিয়েছে ১২ গোল, যুক্তরাষ্ট্র ২ গোল

জি–৭ সম্মেলনের ফাঁকেই ইরানের সঙ্গে ১৪ দফা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প

অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ট্রাম্প নিজে একাধিকবার বলেছেন, পৃথিবীর প্রকৃত মহান কোনো দেশ অনন্তকাল অন্য দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকে না, থাকতে পারে না। একই কথা বলেছেন ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রশ্নে। বিস্তারিত পড়ুন...

হরমুজসহ নানা ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কী কী হলো

বৈঠক শুরুর আগে (বাঁ থেকে) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। গতকাল সুইজারল্যান্ডের ব্যুর্গেনশ্টকে

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় হরমুজ প্রণালি, ইরানের জব্দ করা সম্পদে ছাড় দেওয়া এবং লেবানন যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এসব ইস্যুতে কিছু অগ্রগতির কথাও জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও আলোচনায় কয়েকটি ইস্যুতে অগ্রগতির কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডের বার্গেনস্টক শহরে শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত পড়ুন...

Read full story at source