তুমি আছ বলেই ফুটবলের সব সৌন্দর্য পূর্ণতা পেয়েছে

· Prothom Alo

যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি, তখন থেকেই মেসিকে চিনি। কীভাবে চিনেছিলাম, সেটা আজও মনে আছে। একদিন আমাদের বাসায় প্রথম আলোর একটি পত্রিকা আসে। সেখানে বড় করে হাইলাইট করা ছিল মেসির একটি ছবি। তখন তার জার্সি নম্বর ছিল ১৯। পুরো কলামটা পড়েছিলাম। সেদিন থেকেই তার প্রতি মনের মধ্যে এক অদ্ভুত ভালোবাসা জন্ম নেয়।

Visit sport-tr.bet for more information.

এরপর সমকাল পত্রিকায় নিয়মিত মেসির ক্লাব রেকর্ডের খোঁজ নিতাম। ২০১০ সালে যখন মোটামুটি ফুটবল বুঝতে শুরু করি, তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। আমাদের বাড়িতে তখন টিভি ছিল না, আর বেশির ভাগ খেলাই হতো গভীর রাতে। তাই খেলা দেখা হতো না। কিন্তু প্রতিদিন টিফিনের ১০ টাকা বাঁচিয়ে পত্রিকা কিনতাম, শুধু মেসি আর আর্জেন্টিনার খবর জানার জন্য।

লিওনেল মেসি

অপেক্ষায় থাকতাম মেসির গোলের, আর পরদিন সেটি বড় করে ছাপা হবে পত্রিকায়। তখন মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল কাকা। আমাদের ভক্তদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রবল। কাকাকে নিয়ে কত মজাই না করতাম!

মেসির ক্লাব রেকর্ড, ব্যালন ডি’অর—সবকিছুর হিসাব রাখতাম। ক্যালকুলেশন করতাম, এবার কে জিতবে ব্যালন ডি’অর। তারপর এল ২০১৪ বিশ্বকাপ। বুকভরা আশা ছিল, এই মানুষটা যদি একবার বিশ্বকাপ জিততে পারে, তাহলে সব অপূর্ণতা পূর্ণ হবে। কিন্তু ভাগ্যের কাছে হার মেনে আমরা বঞ্চিত হলাম।

২০১৬ কোপা আমেরিকা। মেসি পেনাল্টি মিস করল, আর্জেন্টিনা শিরোপা জিততে পারল না। সেই হতাশায় মেসি অবসরও ঘোষণা করেছিল। সেদিন যেন হৃদয়টা ভেঙে গিয়েছিল। তবে সে আবার ফিরে এল। ক্লাব ফুটবলে একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিল। জিতল সাতটি ব্যালন ডি’অর। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের একটি বড় ট্রফি তখনো অধরা।

এবারও বিশ্বকাপ জিতলে ইতিহাসের কোথায় থাকবেন মেসিলিওনেল মেসি

২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে বাজেভাবে হেরে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ভেঙে পড়া দলটি ধীরে ধীরে একজন নেতার নেতৃত্বে ঘুরে দাঁড়াতে শুরু করল। তারপর এল সেই প্রতীক্ষিত মুহূর্ত—২০২১ সালের কোপা আমেরিকা। অবশেষে আমরা জিতে গেলাম।

তবু একটা আক্ষেপ ছিল, মেসি যদি একটি বিশ্বকাপ জিততে পারত! খুব করে চেয়েছিলাম, বিদায়বেলায় যেন তার অপূর্ণতা পূর্ণতা পায়। সেটাই হলো। সঙ্গে আরও আন্তর্জাতিক ট্রফি যোগ হলো। এবার ২০২৬ বিশ্বকাপ নিয়েও আমরা আশাবাদী!

তোমায় মনে রাখব আমরা, যত দিন আছে ফুটবল। তুমি আছ বলেই ফুটবলের সব সৌন্দর্য যেন পূর্ণতা পেয়েছে। কেড়ে নিয়েছ প্রতিদ্বন্দ্বীদের হৃদয়। তোমার খেলায় মুগ্ধতা ছড়িয়েছে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, লাতিন আমেরিকা থেকে ওশেনিয়া। তুমি ছিলে বলেই ফুটবলটা আমাদের শৈশব, কৈশোর আর যৌবনকে এত সুন্দর করে তুলেছে।

সিনিয়র কর্মকর্তা, রেনাটা পিএলসি

Read full story at source