ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি পরাঘাত, কেপেঁছে ব্রাজিল-কলম্বিয়াও

· Prothom Alo

শক্তিশালী জোড়া ভূমিকম্পে যখন ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে উঠেছে, তখন লাতিন আমেরিকার অন্য দুই দেশ ব্রাজিল ও কলম্বিয়া থেকেও তা টের পাওয়া গেছে। জোড়া ভূমিকম্পের পর অন্তত ২০টি পরাঘাতের কথা জানান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

Visit amunra-online.pl for more information.

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেলসি রদ্রিগেজ বলেন, ‘আজ (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমটির তীব্রতা ৭ দশমিক ২। অন্যটি ৭ দশমিক ৫। এরপর অন্তত ২০টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।’

‘মনে হচ্ছিল, পুরো ভবনটি মাথার ওপর ভেঙে পড়বে’, ভেনেজুয়েলায় নিহত ৩২, আহত ৭০০

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কেঁপেছে ব্রাজিল ও কলম্বিয়া। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, দেশটির কিছু অংশে ভূকম্পন টের পাওয়া গেছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় কোনো ব্রাজিলীয় নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে ২ হাজার ১০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। আল–জাজিরার খবর, কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকেও ভূকম্পন টের পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ৩৯ সেকেন্ডের মাথায় কারাকাস থেকে পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে অল্প সময় পরই তা তুলে নেয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারাকাসে ব্যাপক ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। বহু ভবন ধসে পড়েছে।

ইউএসজিএস বলেছে, পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। ১০ হাজার থেকে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ দুর্যোগের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

দেলসি রদ্রিগেজ ভাষণে বলেন, জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান ও রেলসেবা। কারাকাসে উদ্ধার কার্যক্রম চলছে। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেলসি রদ্রিগেজ।

জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে অল্প সময় পরই তা তুলে নেয় কর্তৃপক্ষ।ভেনেজুয়েলায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

ভেনেজুয়েলায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

কেন এই ভূমিকম্প

ভেনেজুয়েলা সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। সেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান—এ দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

ইউএসজিএসের জরিপ অনুযায়ী, গতকালের ভূমিকম্প দুটির মধ্যে দ্বিতীয়টি ও সবচেয়ে বড়টি (৭ দশমিক ৫ তীব্রতার) এ প্লেটগুলোর সীমানার কাছে ‘শেলো স্ট্রাইক-স্লিপ ফল্টিংয়ের’ ফলে ঘটেছে। এটি তখন ঘটে, যখন প্লেটগুলোর মধ্যবর্তী ফাটলগুলো আনুভূমিকভাবে সরে যায়। এমন নড়াচড়া দ্রুত ঘটলে ভূমিকম্প হয়।

গতকালের জোড়া ভূমিকম্প সম্ভবত ‘একটি জটিল, ফাটলের পারস্পরিক ক্রিয়াপ্রক্রিয়ার ইঙ্গিত দেয়’ বলে জানিয়েছে ইউএসজিএস। পরাঘাতের (এর মধ্যে বেশ কিছু বড় তীব্রতার) শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

জোড়া ভূমিকম্পে কারাকাসে ধ্বংসযজ্ঞ, দেখে নিন ছবিতে

Read full story at source