চট্টগ্রামে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

· Prothom Alo

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাদামবিবিরহাট পদচারী–সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মহিউদ্দিন (৪২)। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ছিলেন তিনি।

Visit bettingx.club for more information.

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে মহিউদ্দিনের মোটরসাইকেলটি একটি ট্রাককে অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস মহিউদ্দিনের মোটরসাইকেলটিকে অতিক্রমের চেষ্টা করে। এতে দুটি গাড়ির মাঝখানে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন। তাঁর ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম দুপুরে প্রথম আলোকে বলেন, মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে গাড়ি তিনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source