ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএমজিএসে মাস্টার্স, জিপিএ ২.৫০ হলেই আবেদন
· Prothom Alo
একটি দেশের সামগ্রিক উন্নয়ন, টেকসই নীতি বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার মূল চাবিকাঠি হলো সুশাসন। সুশাসন, নীতি ও উন্নয়নের ক্ষেত্রে উন্নত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানের মাধ্যমে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগটি তাদের বিশেষায়িত কোর্স পেশাদারি মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Visit biznow.biz for more information.
এআই ব্যবহার প্রাথমিক বিদ্যালয়ে কেন নিষিদ্ধ করছে নরওয়েকোর্সের বৈশিষ্ট্য
এই কোর্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এটি পেশাজীবী ও সাধারণ শিক্ষার্থী—উভয় শ্রেণির কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। বিশেষ করে যাঁরা বিভিন্ন সংস্থায় কর্মরত, তাঁদের সুবিধার্থে এখানে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যেন কর্মব্যস্ততার মধ্যেও পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব হয়। এটি এমন একটি বাস্তবমুখী শিক্ষণ পরিবেশ তৈরি করে, যা তাত্ত্বিক ধারণার সঙ্গে প্রাতিষ্ঠানিক কাজের বাস্তব চ্যালেঞ্জ ও বিশ্বরাজনীতির নীতিমালার মেলবন্ধন ঘটায়।
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন, তবে সনাতন পদ্ধতিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ২.৫০ থাকতে হবে। এই কোর্সটি সম্পন্ন করার পর শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষকতা, বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান এবং দেশি-বিদেশি এনজিওতে ক্যারিয়ার গড়ার এক বিশাল ক্ষেত্র তৈরি হয়। বিশেষ সুযোগ হিসেবে, বিভিন্ন সেক্টরে কর্মরত পেশাজীবীরা আবেদন করতে পারেন।
এমআইটিতে পড়তে চান, জানুন খরচসহ বিস্তারিত তথ্যভর্তির তথ্য
ভর্তিপ্রক্রিয়া–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের ১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ৩ জুলাই বেলা ৩টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় অবস্থিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪১২ নম্বর কক্ষে সরাসরি যোগাযোগ করতে পারেন।
বিস্তারিত: https://www.du.ac.bd/webPost/157/27585